পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১২ ১৯ মার্চ ২০২৬
বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন সালাউদ্দিন আহমেদ। ঈদের ছুটি পেয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।
সার্বিক পরিবহনের যাত্রী সালাউদ্দিন আহমেদ জানান, এক্সপ্রেসওয়ের কোথাও যানজট ছিল না। ধারণা ছিল পদ্মা সেতু এলাকায় যানজটে পড়বেন, তবে এখানে এসেও পরিস্থিতি স্বাভাবিক দেখলেন। আশা করছেন, পুরো পথের যাত্রা হবে আরামদায়ক ও স্বস্তির।
সালাউদ্দিনের মতো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার মানুষ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে ঘরে ফিরতে শুরু করেছে।
বৃহস্পতিবার বৃষ্টিস্নাত ভোরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া টোলপ্লাজা এলাকায় যাত্রী, বাস ও মোটরসাইকেলের চাপ অন্য সময়ের তুলনায় বেড়েছে।
তবে কোনো রকম ভোগান্তি ছাড়াই সহজে গন্তব্যে যেতে পারছেন যাত্রী ও চালকরা। কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থাপনায় দ্রুত টোল প্রদান করে গন্তব্যে ছুটছে যানবাহনগুলো।
এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত ছোট যানবাহনেরও আধিক্য রয়েছে।
বরিশালের নেছারাবাদের (স্বরূপকাঠি) বাসিন্দা শরীফুল ইসলাম মোটরসাইকেলে করে মুন্সীগঞ্জ থেকে গ্রামের বাড়ি রওনা হয়েছেন।
তিনি বলেন, “পদ্মা সেতু হওয়ার পর ভোগান্তি শেষ হয়েছে। সকালে টোলপ্লাজা এলাকায় মোটরসাইকেলের চাপ থাকলেও কয়েক মিনিটের মধ্যেই টোল পরিশোধ করতে পেরেছেন।”
পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, দক্ষিণের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে কাজ অব্যাহত রেখেছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি আলাদা টোল কাউন্টার চালু থাকায় দ্রুত টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় দীর্ঘ সারি ছাড়াই চালকরা সেতু পার হতে পারছেন।
১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।
এদিকে গত ৪৮ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে পারাপার হওয়া যানবাহন থেকে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে।
সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত হয়ে ৪১ হাজার ৮৮৫টি যান পারাপার হয়েছে, যাতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
ঈদের ছুটির প্রথম দিন মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত সব মিলিয়ে গত ৪৮ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত হয়ে ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউল হায়দার বলেন, “আগের যেকোনো সময়ের চেয়ে অধিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে যাত্রীরা বাড়ি ফিরছেন।”
সেতু কর্তৃপক্ষ ও লৌহজং উপজেলা প্রশাসন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











