পপির বিরুদ্ধে অভিযোগ:সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে যা জানালো পুলিশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৪ ১০ ফেব্রুয়ারি ২০২৫
চিত্রনায়িকা পপির বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগ তুলেছেন তার বোন ফিরোজা বেগম খেয়ালি। গত ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় এ অভিযোগ করেন তিনি। সূত্র জানায়, ইতোমধ্যে খুলনার ওয়াসা ও বিদ্যুৎ অফিস থেকে পৃথক নোটিশ পেয়েছেন পপি। পরে ওই দিন স্বামী আদনান কামালকে নিয়ে সোনাডাঙ্গায় যান তিনি। বাড়িতে গিয়ে দেখতে পান, বিদ্যুৎ ও ওয়াসার কর্মকর্তারা উপস্থিত। নিজের জমি ও অন্যান্য প্রমাণপত্র তাদের দেখান দম্পতি।
অন্যদিকে পপির মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা বেগম খেয়ালি নিজেদের সপক্ষের কাগজপত্রসহ অন্যান্য যুক্তি তুলে ধরেন। একপর্যায়ে বোনের সঙ্গে স্থানীয় নারীকে দেখতে পান পপি। খেয়ালির কাছে তিনি জানতে চান, ওই নারী কে? এ নিয়ে এক কথায়, দুই কথায় দুই বোনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
খেয়ালির দাবি, তার গায়ে হাত তুলেছেন পপি, মারধরও করেছেন। পপির স্বামী তাকে হত্যার হুমকি দিয়েছেন। এর প্রমাণপত্র তাদের কাছে আছে। সিসিটিভির ফুটেজ পুলিশকে দেয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেন চিত্রনায়িকা।
পারিবারিক বিরোধের জেরে পপির বিরুদ্ধে জিডির তদন্তের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ। সম্প্রতি খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেছেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক খালিদ উদ্দিন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত শনিবার তিনি বলেন, চিত্রনায়িকা পপির বিরুদ্ধে জিডি করেছেন তার ছোট বোন। সেটির তদন্তের অনুমতি চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে। আদালতের অনুমতি পাওয়ার পর জিডির ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।
ওসি বলেন, খেয়ালির জিডির পর আমরা ঘটনার খোঁজখবর নেয়া শুরু করেছি। যতটুকু জেনেছি, তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি দখলের কোনো বিষয় সেখানে নেই। ওয়াসা ও বিদ্যুতের নামজারির বিষয়ে তাদের ঝামেলা হয়েছে। অভিযোগকারী যে ফুটেজ দিয়েছেন, সেটি বিশ্লেষণ করা হয়েছে। তাতে পপি মারধর করেছেন, এমন কোনো প্রমাণ নেই। যা দেখা যায়, সেটি হলো কোনো নায়িকা গেলে উৎসুক লোকের ভিড় জমে, সেখানেও তা–ই হয়েছে। ফুটেজে একটি মোবাইল ফোনসেট পড়ে যেতে দেখা গেছে।
পপির দাবি, তার সম্পত্তি জোর করে ভোগদখল করছেন মা ও ভাই-বোনেরা। নিজের জমিতে বিদ্যুৎ ও ওয়াসার মিটার নেয়ার জন্য খুলনার সংশ্লিষ্ট অফিসে আবেদন করেন তিনি। নিয়ম অনুযায়ী আবেদন যাচাই-বাছাই শেষে সরেজমিনে কর্মকর্তারা সেদিন আসেন। জমির কাগজ থেকে শুরু করে সব প্রমাণ তাদের দেখান অভিনেত্রী। কিন্তু কোনো কিছু না বলে তার বোন তাকে মারধর করেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তার সম্মান ধ্বংস করার জন্য মা ও ভাই-বোনেরা মিলে থানায় মিথ্যা জিডি করেছেন।
পপি বলেন, আমি মা ও ভাই-বোনের অনেক নির্যাতন সহ্য করেছি। আর করব না। ওরা আমার নামে অনেক মিথ্যা, কুৎসা রটিয়ে যাচ্ছে। আমি যাদের জন্য এত করলাম, আমার জীবনের সর্বস্ব নিংড়ে দিলাম, তারাই আমাকে শেষ করে দেয়ার চেষ্টা করে যাচ্ছে। আমার মানসম্মান নষ্ট করছে। আমাকে হয়রানি করছে। আমি তাদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেব।
খেয়ালি বলেন, সেদিন পপি আমাকে মারধর করেছে। তার স্বামী হত্যার হুমকিও দিয়েছে। আমি নিজের নিরাপত্তার জন্য বাধ্য হয়ে বোনের বিরুদ্ধে জিডি করেছি। আমি ন্যায়বিচার চাই।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) শেখ মনিরুজ্জামান বলেন, চিত্রনায়িকা পপির বিরুদ্ধে অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষেই বলা সম্ভব হবে, বাস্তবে কী ঘটনা ঘটেছে। তদন্ত করে যা পাওয়া যাবে, তা আদালতকে প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











