পরিবেশ দিবসে দেশের ৫৩ স্থানে মিশন গ্রিন বাংলাদেশের বৃক্ষরোপণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১১ ৬ জুন ২০২৪
স্বাধীনতার ৫৩ বছর ও বিশ্ব পরিববেশ দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলার জেলা ও উপজেলা শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এতিমখানা, মসজিদ এলাকাতে ৫৩টি বৃক্ষরোপন কর্মসূচীতে ৭০টির বেশি আয়োজন করেছে পরিবেশ নিয়ে কাজ করে চলা প্রতিষ্ঠান মিশন গ্রিন বাংলাদেশ।
জানা গেছে, বাংলাদেশের ৬৪ জেলাতে গাছ লাগানোর শতাধিক কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার (৫ জুন ২০২৪) একদিনে ৫৩টি কর্মসূচী বাস্তবায়ন করে। দেশব্যাপী ছড়িয়ে থাকা মিশন গ্রিন বাংলাদেশের টিম মেম্বাররাও এই উদ্যোগের সাথে সহযোগী সংগঠনসমূহ এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন। এছাড়াও গণস্বাক্ষর কর্মসূচী ও অনলাইনেও বৃক্ষরোপণের প্রতিজ্ঞা কর্মসূচীরও আয়োজন করেছেন তারা। মিশন গ্রিন বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক থেকে যে কেউ এই কর্মসূচীতে অংশ নিতে পারবেন।
আয়োজকরা জানায়, দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার ৫৩টি স্থানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এতিমখানা বা মসজিদ এলাকায় গাছ লাগানো হয় এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ুর সমতা বজায় রাখা, জমির ক্ষয়রোধে গাছের ভূমিকা বিষয়ে সচেতনতামূলক মানববন্ধন ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সকলের মধ্যে গাছ লাগানোর সচেতনতা বাড়ানোর জন্য 'গাছ লাগানোর প্রতিজ্ঞা' বিষয়ক সিগনেচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়, প্রতিটি আয়োজনে কিছু গাছ শিক্ষার্থীদের মাঝেও বিতরণ করা হয়।
আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলো হেলদি লিভিং, চেঞ্জ ইনিশিয়েটিভ, জেসিআই ঢাকা মেট্রো, আরডিআরসি ও ব্রান্ড অ্যান্ড ভিজ্যুয়াল। স্থানীয় পর্যায়ে গাজীপুরে স্পেশাল রেসপন্স টিমের কয়েকটি শাখাসহ আলোর দিশারী ফাউন্ডেশন, হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন, সুরক্ষা ফ্যামিলি যুব ফাউন্ডেশন, অভিপ্রায় যুব সমাজকল্যাণ সংস্থা, ভাওয়াল মির্জাপুর তরুন সংঘ; নেত্রকোনায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ, অগ্রদূত মানবিক সংগঠন, স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা, দেলোয়ার একাদশ স্পোর্টিং ক্লাব, মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন, রক্তদানে আটপাড়া, নতুন আলো ব্লাড ফাউন্ডেশন, আমতলা ঘাসফুল সংগঠন, টিম অপরাজিতা; মুন্সিগঞ্জে ইয়্যুথ ম্যাপ গ্রুপ, রংপুরে স্বপ্ন ছুঁই ইয়্যুথ ফাউন্ডেশন, ঠাকুরগাঁও-য়ে স্টুডেন্ট ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন; দিনাজপুরে সফলতা যুব উন্নয়ন সংস্থা, বীরগঞ্জ ডিবেটিং ক্লাব; পঞ্চগড়ে আশার আলো সমাজ সংস্থা; কক্সবাজার, নাটোর, নারায়নগঞ্জ, খুলনা, কুড়িগ্রাম, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়ে ইয়্যুথ মুভমেন্ট; গোপালগঞ্জে প্রকৃতিবীক্ষণ ও i+1 ক্লাব; কক্সবাজারে হার্ট; সিলেট ও ময়মনসিংহে শতদ্রু ফাউন্ডেশন; জামালপুর জামালপুর ফিনান্সিয়াল হেল্প সেন্টার; ময়মনসিংহে স্বেচ্ছায় রক্তদানে ও চট্টগ্রামে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত সংগঠন এই আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করে।

অনন্য এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে মিশন গ্রিন বাংলাদেশের আহ্বায়ক আহসান রনি বলেন, "দেশের মানুষদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে এবং বর্ষা মৌসুমে সঠিকভাবে যাতে বৃক্ষরোপণ ও পরিচর্যা করে এমন বিষয়গুলো জানাতেই এমন উৎসব সারা বাংলাদেশেই আয়োজন করার চেষ্টা করেছি আমরা। ৫৩টি বৃক্ষরোপন কর্মসূচীতে স্থানীয় সংগঠনগুলো এবং ভলান্টিয়ারদের অংশগ্রহন ও সহযোগিতা অতুলনীয় ছিলো। আমি এই আয়োজন করতে গিয়েই দেখেছি যদি তরুণদেরকে সঠিক কাজের জন্য অনুপ্রাণিত করা হয় তারা মন প্রাণ দিয়ে সফলতার সাথে কাজগুলো বাস্তবায়ন করে। ফান্ডের স্বল্পতার পরেও আমরা সফলভাবে সবার সহযোগিতায় এতো বিশাল আয়োজন করতে পেরেছি এটি আমাদের জন্য এক গর্বের বিষয়। সামনে পরিবেশ নিয়ে আরও বড় বড় আয়োজন নিয়ে আসবে মিশন গ্রিন বাংলাদেশ। ৬৪ জেলায় গাছ লাগানোর কার্যক্রম অব্যহত থাকবে।"
মিশন গ্রিন বাংলাদেশের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, 'পরিবেশ দূষণ থেকে বাঁচতে হলে তরুরাজির শ্যামল ছায়ায় প্রত্যাবর্তন করতে হবে। তাই বৃক্ষরোপণের প্রয়োজনীতা অপরিসীম। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতি বছর অন্তত দুটি করে বৃক্ষরোপণ করা দরকার। তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি আমাদের আরো সচেতন হওয়া উচিত। আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা।'
আয়োজনের সহযোগী চেঞ্জ ইনিশিয়েটিভ-এর প্রধান জাকির হোসাইন খান বলেন" দআয়োজন সহযোগী জেসিআই ঢাকা মেট্রো'র সভাপতি শরিফুল ইসলাম বলেন, 'সবুজ বাংলাদেশ গড়তে হলে দেশের তরুণদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে সবুজ করে তোলার জন্য একত্রে কাজ করতে হবে। জেসিআই সারাদেশের তরুণদের নিয়ে সমাজের কল্যাণে কাজ করে চলেছে। মিশন গ্রিন বাংলাদেশের সার্বিক কার্যক্রম সমাজের ও পরিবেশের কল্যাণে এবং সারাদেশের এতো বিশাল আয়োজনে আমরা থাকতে পেরে আনন্দিত। আজ মিশন গ্রিন বাংলাদেশ পরিবেশ বিষয়ক একদিনের সবচেয়ে বড় আয়োজন করে দেখালো; টিমকে অভিনন্দন।'
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ


