পরীমণির প্রথম স্বামীর মৃত্যু, কে এই ইসমাইল?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:১৮ ২৩ নভেম্বর ২০২৪
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। শুক্রবার (২২ নভেম্বর) রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ইসমাইল।
ইসমাইল পরীমণির প্রথম স্বামী ছিলেন। তাদের দাম্পত্য জীবনের কোনো খবর খবরের পাতায় তেমন আসেনি। আর কেনই বা আসবে? পরীমণি তখনো নায়িকা বনে যান নি। তখন তিনি ছিলেন গ্রামের আর দশজন সাধারণ তরুণীর মতোই। যাকে এখন পরীমণি নামে চিনছেন, আদতে তিনি তখন ছিলেন শামসুন্নাহার স্মৃতি!
২০১০ সালে শামসুন্নাহার স্মৃতির সঙ্গে সম্পর্কে চাচাতো ভাই ইসমাইল হোসেন জমাদ্দারে বিয়ে হয়। যদিও সেই সংসার বেশিদিন টেকেনি। দুই বছরের মাথায় ইসমাইলকে তালাক দেন স্মৃতি।
সময়ের ব্যবধানে তখন পরীমণির পোশাক আশাক থেকে শুরু করে চেহারায় ছিল নানান ভিন্নতা। সামাজিক মাধ্যমে সে সময়ের বেশ কিছু ছবি ছড়িয়েও পড়েছিল বেশ আগে। ২০১০ সালের সেই পরীমণি ও এখনকার পরীমণির মাঝে যেন বিস্তর ফারাক।
সে সময় পরীমণি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন বলে বিভিন্ন মহলে উঠে এসেছে। অর্থাৎ, ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় তখনই, যে তার প্রথম স্বামী। বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল বা তার পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানা গেছে।
শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পরে ইসমাইল আবারো বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
কিন্তু সঙ্গী পালটে এখানেই থামেননি স্মৃতি ওরফে পরীমণি। আলোচিত এই নায়িকার কাগজে-কলমে তার চারটি বিয়ের খবর কারোই অজানা নয়। ইসমাইলকে তালাক দেয়ার পর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবীর সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরীমণির। সেই দ্বিতীয় স্বামী নানান আপত্তি, অভিযোগ তোলেন পরীমণির বিরুদ্ধে।
সৌরভ জানান, কলেজে পড়ার সময়ই মিডিয়ার এক ব্যক্তির নজরে আসেন শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। তার কিছু ছবি পত্রপত্রিকাকে ছাপেন ওই ব্যক্তি। এরপর থেকেই গ্ল্যামার দুনিয়ায় যাত্রা শুরু হয় তার। শামসুন্নাহার স্মৃতি নিজের নাম বদলে রাখেন ‘পরীবানু’। পরে অবশ্য সেই নাম বদলে রাখেন পরীমণি।
আবার, নায়িকা হওয়ার পর ২০২০ সালের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরীমণি। কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে ঢালিউডে কান পাতলে শোনা যায়, পরীমণি আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল। কিন্তু তা টেকেনি।
এরপর থিয়েটারকর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমণি। এই সংসার টেকেনি তিন মাসও। রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। রাজের সন্তানের মাও হয়েছেন। কিন্তু সেই সংসারও এখন নেই।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











