পলাশের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে : সিমলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৪৭ ২৬ ফেব্রুয়ারি ২০১৯
অবশেষে নায়িকা সিমলা নিজেই পলাশের সঙ্গে বিয়ের কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, ৪ মাসে আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে।
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সিমলা বলেন, পলাশের মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলার কারণেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।
‘ম্যাডাম ফুলি’ খ্যাত বাংলা সিনেমার নায়িকা সিমলা। সেই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সেই থেকে ‘ম্যাডাম ফুলি’ নামেই চলচ্চিত্রে পরিচিতি সিমলার।
সাম্প্রতিক সময়ে বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর থেকে ফের আলোচনায় এসেছেন চলচ্চিত্রের এই নায়িকা।
ঘটনার পর থেকে বিমান ছিনতাই চেষ্টা করতে যাওয়া পলাশের সঙ্গে নায়িকা সিমলার প্রচুর ছবি প্রকাশ পায় গণমাধ্যমে। পলাশের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সিমলা পলাশের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
এ ঘটনার পর গোয়েন্দারা সিমলার খোঁজ খবর নেয়া শুরু করেন। কিন্তু তার খবর না পাওয়ায় এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না। তবে শেষমেশ সিমলার খোঁজ মিলেছে। জানা গেছে, শিগগির গোয়েন্দারা সিমলাকে জিজ্ঞাবাদ করবেন।
নায়িকা সিমলা জানান, তাদের প্রথম দেখা হয় ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর। তার নিজের অভিনীত একটি চলচ্চিত্রের পরিচালক রাশিদ পলাশের বাসার একটি অনুষ্ঠানে প্রথম পরিচয়। এরপর তারা সম্পর্কে জড়িয়ে যান। ২০১৮ সালের ৩ মার্চ তাদের বিয়ে হয়। পরে বছরের শেষ দিকে অক্টোবরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে সিমলা বলেন, কিছু সমস্যা ছিলো বিধায়ই ডিভোর্স হয়েছে। তার মানসিক সমস্যাই এর মূল কারণ।
পলাশকে ‘কবর’ নামের একটি শর্ট ফিল্মের প্রযোজক হিসেবেই চিনতেন বলে জানান সিমলা।
তিনি বলেন, ‘উনার সঙ্গে তো আমার ডিভোর্স হয়ে গেছে। আমি এখন কি করতে পারি? সে যে কাজ করেছে তা সত্যিই ক্ষতিকর একটি কাজ। এ কারণে সরকার যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি অবশ্যই তাদের সহায়তা করব।’
এদিকে সোমবার দুপুরে পলাশ মাহমুদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
জানা গেছে, পলাশের বাবা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পিয়ার জাহান সর্দারকে চট্টগ্রামে আনা হয়। লাশ শনাক্তের পর তার বাবা ছেলের লাশ নিয়ে বাড়িতে আসেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











