পাকিস্তান-চট্টগ্রাম রুটে সেই জাহাজে এবার দ্বিগুণ পণ্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫৬ ১৯ ডিসেম্বর ২০২৪
দুবাই-করাচি-চট্টগ্রাম রুটে সরাসরি কনটেইনার জাহাজ চালু হওয়ায় মেরিটাইমে গুরুত্বপূর্ণ দুই বিবেচ্য বিষয় ‘ভাড়া’ ও ‘সময়’ সাশ্রয় হচ্ছে। এতে আগ্রহী হচ্ছেন এ রুটের আমদানি ও রপ্তানিকারকেরা। এ রুটে ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ জাহাজটির প্রথম ট্রিপের চেয়ে দ্বিগুণের বেশি কনটেইনার আসছে দ্বিতীয় ট্রিপে। জাহাজটির লোকাল এজেন্ট ও প্রিন্সিপালের (মূল মালিক) এ রুটে আরেকটি নতুন জাহাজ নামানোরও পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কাস্টম হাউসসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব বিষয় জানা গেছে।
সূত্র জানায়, পানামা পতাকাবাহী এমভি ইউয়ান জিয়াং ফা ঝং (YUAN XIANG FA ZHAN) নামের কনটেইনার জাহাজটি দ্বিতীয় ট্রিপে শুক্রবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছতে পারে। এবার জাহাজটিতে চট্টগ্রাম বন্দরে নামানো হবে এমন ৭৮০ বক্সে ৮২৫ টিইইউ’স (২০ ফুট দীর্ঘ হিসেবে) পণ্য আসছে। এর মধ্যে বিভিন্ন শিল্পের কাঁচামাল, চিনি, সোডা অ্যাশ, পেঁয়াজসহ বিভিন্ন পণ্য থাকতে পারে। জাহাজটি দুই দিন জেটিতে কনটেইনার লোড আনলোড শেষে চট্টগ্রাম বন্দর ত্যাগ করার শিডিউল রয়েছে। যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বন্দরের জন্য ৪০০ টিইইউ’স এবং মালয়েশিয়ার বন্দরের জন্য ৬০০ টিইইউ’স খালি কনটেইনার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
পানামা পতাকাবাহী এমভি ইউয়ান জিয়াং ফা ঝং (YUAN XIANG FA ZHAN) নামের কনটেইনার জাহাজটি প্রথম ট্রিপে দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে গত ১১ নভেম্বর। জাহাজটিতে ৩২৮ বক্স কনটেইনারে ৩৭০ টিইইউ’স (২০ ফুট হিসেবে) কার্গো নামানো হয়। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয় ২৯৭ একক কনটেইনার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয় ৭৩ একক কনটেইনার। কনটেইনারগুলোর মধ্যে বেশিরভাগেই ছিল টেক্সটাইল শিল্পের কাঁচামাল, কাচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং, কাঁচামাল, কাপড়। ৪২টি রেফার (শীততাপ নিয়ন্ত্রিত) কনটেইনারে ছিল পেঁয়াজ ও ১৪ কনটেইনারে ছিল আলু।
এ ছাড়া ফেব্রিকস, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ডলোমাইট ইত্যাদিও ছিল। এসব পণ্য আমদানি করেছিল বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিকস, হাফিজ করপোরেশন, এমআর ট্রেডিং ইত্যাদি প্রতিষ্ঠান।
দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইনস ডিএমসিসি দুবাই-করাচি-চট্টগ্রাম-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-ভারত-দুবাই রুটে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজটি চালু করেছে। রিজেনসি লাইনস লিমিটেড জাহাজটির বাংলাদেশে লোকাল এজেন্ট।
রিজেনসি লাইনস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিস উদ দৌলা বলেন, করাচি-চট্টগ্রাম রুটের প্রথম জাহাজ এমভি ইউয়ান জিয়াং ফা ঝং। জাহাজটি দ্বিতীয় ট্রিপে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কনটেইনার নিয়ে আসছে। এতে বাংলাদেশের আমদানিকারকদের কনটেইনার প্রতি অন্তত ৩০০ ইউএস ডলার সাশ্রয় হচ্ছে। পাকিস্তানের কনটেইনার সিঙ্গাপুর বা মালয়েশিয়ার ট্রানজিট পোর্ট ঘুরে চট্টগ্রাম বা মোংলা আসার তুলনায় অন্তত চার দিন কম সময় লাগছে। পিক সিজনে এমনও হয় ট্রানজিট পোর্টে একেকটি কনটেইনার দুই তিন সপ্তাহ পড়ে থাকে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, করাচি-চট্টগ্রাম রুটে কনটেইনার ক্রমে বাড়ছে। এভাবে চাহিদা থাকলে আমাদের প্রিন্সিপালের এ রুটে নতুন আরেকটি জাহাজ নামানোর পরিকল্পনা রয়েছে। এ জাহাজটি অন্তত ৫-৬টি দেশকে সংযুক্ত করেছে। এতে করে বড় বড় মেইন লাইন অপারেটরসহ সংশ্লিষ্টরা তাদের ট্রানজিট কনটেইনারের জন্য ফিডার ভ্যাসেলের অপেক্ষা না করে আমাদের জাহাজে দিয়ে দিতে পারে। মূল কথা হচ্ছে বিজনেসের কারণে বন্দরের দুয়ার খোলে, আবার বন্ধ হয়। এর সঙ্গে কার্গো ভাড়া ও লিড টাইম জড়িত।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, দুবাই-করাচি-চট্টগ্রাম রুটে জাহাজ চালুর ফলে নিঃসন্দেহে আমদানিকারকদের সময় ও পণ্যের ভাড়া সাশ্রয় হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের খালি কনটেইনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ সংশ্লিষ্ট বন্দরে পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন রুটে সারভাইব করতে পারতে যেকোনো কোম্পানি জাহাজের সংখ্যা বাড়াবে। সব কিছু নির্ভর করছে চাহিদা ও জোগানের ওপর।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই












