পাহাড়ে বিজু উৎসবের কার্যক্রম শুরু
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০১ ২ এপ্রিল ২০১৯
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবিকে ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
মঙ্গলবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউটের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু ।
মুলত আগামী ১২, ১৩ এবং ১৪ এপ্রিল এ তিন দিনব্যাপী মুল উৎসব পালন করা হলেও এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সংগঠন নানা কর্মসুচী পালন করে। যার মধ্যে রয়েছে চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন ছাড়াও রাঙামাটি স্টেডিয়ামে আদিবাসী জুম পিঠা, পোশাক,বই, আলোক চিত্র প্রদর্শনী আদিবাসী খেলাধুলা ও সাংস্কৃতিক অনূষ্ঠান। বলিখেলা নাদেং খেলা, ঘিলা খেলা, পুত্তি খেলা, গুদু খেলা, বয়োজ্যেষ্ঠদের সন্মাননা ও আলোচনা সভা রযেছে।
রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট : রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট ৪ দিনব্যাপী বিজু, সাংগ্রাই বৈসুক বিষু মেলার আয়োজন করেছে এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ এমফডব্লিউসি, পিএসসি এবং জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ উপস্থিত থাকার কথা রয়েছে।
রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনষ্টিটিউটের মেলা ২ এপ্রিল থেকে ৫এপ্রিল পর্যন্ত চলবে। এতে প্রথমদিন আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয়দিন ঐতিহ্যবাহী খেলাধুলা, কবিতা পাঠ, সন্ধ্যায় ৩ জেলার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, তৃতীয়দিন বিকাল ৪টায় ঐতিহ্যবাহী পিঠা তৈরি ও বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা, নাটক মঞ্চায়ন ও রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট শিল্পীদের পরিবেশনায় ওপেন কনসার্ট অনুষ্ঠিত হবে। চতুর্থদিন ঐতিহ্যবাহী পাচন রান্না, বিভিন্ন খেলাধুলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউটের পরিচালক রনেল চাকমা জানান, প্রতি বছরের মত এবছরও ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট মেলার আয়োজন করেছে। মুলত ক্ষুদ্র নৃ-গোষ্টীর শিল্প ও সংস্কৃতিকে তোলে ধরতে এ মেলার আয়োজন।
জুম ঈসথেটিকস কাউন্সিল জাক : এরপর জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এর উদ্যোগে ৩ দিনব্যাপী জুম সংস্কৃতি মেলা ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। জুম সংস্কৃতি মেলার উদ্বোধন করবেন সঙ্গীত শিল্পী রনজিত দেওয়ান এতে প্রধান অতিথি থাকবেন দেশের বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ।
সর্বশেষ ২০১৫ সনে জাক আদিবাসী মেলা করেছিল, এবার চার বছর পর আবার জুম সংস্কৃতি মেলা করতে যাচ্ছে জুম ঈসথেটিকস কাউন্সিল জাক। জাক এর আহবায়ক শিশির চাকমা জানান, পার্বত্য এলাকার ১১টি জনগোষ্ঠীর মাঝে মেল বন্ধন সৃষ্টির জন্য মেলার আয়োজন, প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এবার ষ্টলগুলোতে জুম চাষ এর উপর গুরুত্বরোপ করা হবে, পাহাড়ের মানুষ জুম চাষের উপর নির্ভরশীল হলেও অনেক কিছু হারিয়ে যাচ্ছে সে সব অনেক কিছু হারিয়ে যাচ্ছে আমরা চাচ্ছি মেলায় এবার বিভিন্ন ফসলের বীজগুলো প্রর্দশন করতে।
বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষূ, বিহু সাংক্রান উদযাপন কমিটি : “জুম্ম সংস্কৃতি সংরক্ষণ ও অধিকার নিশ্চিতকরণে ঐক্যবদ্ধ হোন” এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মত এবারো র্যালি, আলোচনা সভা, খেলাধুলা, ফুল বাসানোসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষূ, বিহু সাংক্রান্ত উদযাপন কমিটি।
৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে নানা অনুষ্ঠানমালা। প্রথমদিন ৯ এপ্রিল সকাল ৯টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে। উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় ওরফে সন্তু লারমা। এতে বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। ওইদিন বিকেল ৩টায় মারী স্টেডিয়ামে চিত্রাংকন প্রতিযোগিতা অনুুষ্ঠিত হবে।
১০ এপ্রিল বিকেলে চিং হ্লা মারী স্টেডিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১১ এপ্রিল একই স্থানে সকালে জুম্ম খেলাধুলা বিকেলে বলিখেলা এবং ১২ এপ্রিল রাজবন বিহার পুর্বঘাট সকাল ৬টায় ফুল ভাসানো হবে।
বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষূ, বিহু সাংক্রান উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি চাকমা জানান, প্রতি বছরের মত এবছরও আমরা উৎসব পালন করব। উৎসব নির্বিঘ্ন করতে সরকারের কাছে আমরা সব ধরণের নিরাপত্তা প্রদানের দাবি করছি।
মুলত বৈসাবি উৎসবের মধ্য দিয়ে পাহাড়ীরা পুরানো বছরকে বিদায় জানায় আর নতুন বছরকে বরণ করে নেয়। সবার কামনা থাকে পুরানো বছরের সকল গ্লানি, ব্যর্থতা, হিংসা, বিদ্বেষ মুছে যাক নতুন বছর ভালোবাসা, সাফল্য আর সম্প্রীতির হোক।
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- National Development Program Organizes Dissemination Workshop
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
















