পিএসএলে বিরল হ্যাটট্রিক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৮ ২২ এপ্রিল ২০২৬
ইনিংসের তখন শেষ ওভার। বল হাতে পেশোয়ার জালমির তরুণ পেসার আলি রেজা। করাচি কিংসের রান তখন ৫ উইকেটে ১৬৯।
আলি রেজা শেষ ওভারের প্রথম বলে দেন ওয়াইড। পরের ডেলিভারিতে আব্বাস আফ্রিদির বাউন্ডারি। দ্বিতীয় বলে সিঙ্গেল। তৃতীয় বলে খুশদিল শাহর ছক্কা!
মনে হচ্ছিল, বেশ খরুচে ওভার করতে যাচ্ছেন রেজা। কিন্তু কে জানত পরের তিন বলেই করাচির ৪ উইকেট নেবেন এই ১৮ বছর বয়সী পেসার!
চতুর্থ বলে ওয়াইড হলো বটে। তবে সিঙ্গেল নিতে রান আউট হয়ে যান আব্বাস। তার উইকেট ভেঙে দেন উইকেটরক্ষক কুশল মেন্ডিস।
এর পরের বলে হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন খুশদিল। পঞ্চম বলে রেজা বোল্ড করেন শহিদ আজিজকে। শেষ বলে হাসান আলিকেও বোল্ড করেন তিনি। ফুলটসের এই বলের গতি ছিল ১৪৯.১ কিলোমিটার!
রেজার শেষের তোপে পেশোয়ারের ইনিংস থামে ৯ উইকেটে ১৮২ রানে। এই ১৮২ রানেই ৪ উইকেট হারায় দলটি। রেজা গড়েছেন বিরল রেকর্ডও।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে সবচেয়ে কমবয়সী হিসেবে হ্যাটট্রিক করেছেন তিনি। এ নিয়ে এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়াল ৭।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি করাচি কিংসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে পিএসএলের প্রথম হ্যাটট্রিকটি করেন মোহাম্মদ আমিরা। এবার সেই করাচির বিপক্ষেই হ্যাটট্রিক করলেন রেজা।
শেষ ওভারে দুর্দান্ত বল করলেও বেশ খরুচে বোলিং করেছেন তিনি। ৪ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
বুধবার লাহোরে করাচির বিপক্ষে ৭ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে রেজার দল পেশোয়ার। লক্ষ্য তাড়ায় অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মেন্ডিস।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















