পীরজাদা আমার কাছে দুইটা চুমু চেয়েছিলেন: নিপুণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৮ ৩১ জানুয়ারি ২০২২
সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা জায়েদ খান এক হয়ে কাঞ্চন-নিপুণ পরিষদের বিরুদ্ধে কাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা নিপুণ। ভোটে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিপুণের মন্তব্য, ‘পীরজাদা হারুন, এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন ও জায়েদ খান একটা গ্যাং। এঁদের জন্য আমাদের জীবনেরও নিরাপত্তা নেই। আমি বনানী থানায় জিডি করেছি।’
রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিপুণ। সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন, রিয়াজসহ কাঞ্চন-নিপুণ পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় নিপুণ একটি পদের জন্য পুনরায় ভোট গ্রহণেরও আবেদন জানান। নিপুণ উচ্চ আদালতে যাবেন বলে জানান। তিনি বলেন, ‘একটি পদেরই কেন এতগুলো ভোট নষ্ট হবে। আমাদের গঠনতন্ত্রে কী আছে, তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।’
নিপুণ বলেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুইটা চুমু চেয়েছিলেন। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। তাঁকে থাপড়ানো উচিত। কিন্তু নির্বাচনের জন্য তাঁকে কোনো কিছু বলিনি। তাঁকে সিনেমা-নাটকে কোনো দিন নেওয়া উচিত নয়।’
নিপুণ অভিযোগ করে বলেন, ‘আমরা সবাই একটা ব্যারিকেডে ছিলাম। জায়েদ খান কখনোই এই ব্যারিকেডে আসেনি। নিয়মকানুন কি শুধু কাঞ্চন-নিপুণ পরিষদের জন্যই ছিল? পীরজাদা হারুন বলেছেন টাকা দেওয়ার কোনো প্রমাণ আমরা পাইনি। টাকা যে দেওয়া হচ্ছে সেটা পুরো বাংলাদেশে ভাইরাল। লোকজন আমাকে ভিডিও পাঠাচ্ছে। আমি খুবই দুঃখিত যাঁকে টাকা দেওয়া হচ্ছে ভিডিও ভাইরাল হয়েছে, তা নিয়ে কথা বলতে আজ আমরা বাধ্য হয়েছি। পীরজাদা হারুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পীরজাদা হারুন একজন সরকারি চাকরিজীবী। আমি বলব, তিনি যে চাকরি করেন, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য।’
নিপুণের অভিযোগ, ‘আমি যেদিন থেকে বলেছি প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনব। সেদিন থেকেই এই চক্রান্ত চলছে। আমি এফডিসিতে ঢুকব। সেখানে কাজ করব। প্রধানমন্ত্রীকে আনব এফডিসিতে। ওনাকে বলব যে আপনি আসেন না হয় এই চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে।’ এ সময় নিপুণরা হোয়াটসঅ্যপে জায়েদ খানের সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশট দাবি করে প্রকাশ করেন।
নিপুণ বলেন, ‘আমরা খেতে পারিনি। বাইরে থেকে আমাদের খাবার ঢুকতে দেওয়া হয়নি। আমাদের অ্যাসিস্ট্যান্ট ঢুকতে পারেনি। কিন্তু জায়েদ, মিশা সওদাগর ভাই, মৌসুমী আপু দুজন করে নিয়ে ঢুকেছেন। আমাদের বিরুদ্ধে কেন এত নিয়ম রেখেছিল আমার প্রশ্ন।’
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিপুণ বলেন, ‘ওনারা তো সব সময় বলে ওনারা অনেক কাজ করেছেন। আমি জানি না কেন এত ভোট সবাই আমাকে ভালোবেসে দিয়েছেন। এই ঋণ শোধের না। এই যে পারিনি। তাই অভিযোগগুলো নিয়ে কথা বলেছি। তাতে স্পষ্ট হবে ভোটের দিন আসলে কী হয়েছিল।’
রিয়াজ বলেন, ‘একটা গ্যাং এই ভোট বানচাল করার জন্য চেষ্টা করেছে। নির্বাচন কমিশনার নিরপেক্ষ ছিলেন না।’
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
















