‘পেঁয়াজের মজুদ যথেষ্ট, আতঙ্কিত হয়ে বেশি কিনবেন না’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫৫ ১৬ সেপ্টেম্বর ২০২০
দেশে ২-৩ মাস চলার মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে। তাই আতঙ্কিত হয়ে ক্রেতাদের তা বেশি না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার দুপুর সোয়া ২টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে দুই কারণে পেঁয়াজের দাম বাড়ছে। প্রথমত, ভারত হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত, ‘প্যানিক বায়িং’ অর্থাৎ আতঙ্কিত হয়ে বেশি কিনছেন ক্রেতারা।
এছাড়া তিনি মনে করেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে-এ খবরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিচ্ছে। অধিক মুনাফা লুফার পাঁয়তারা করছে।
সাধারণ মানুষের উদ্দেশে টিপু মুনশি বলেন, আতঙ্কিত হয়ে বেশি পেঁয়াজ কিনবেন না। ২-৩ মাস চলার মতো যথেষ্ট মজুদ আছে। ১ মাসের মধ্যে অবস্থা স্বাভাবিক হয়ে যাবে।
তিনি বলেন, বিকল্প বাজার তথা মিয়ানমার, তুরস্ক, মিশর ও চীন থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে তুরস্ক থেকে আমদানি করতে এলসি খোলা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রয়োজনে টিসিবির মাধ্যমে ১ লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে। আশা করি ১ মাসের মধ্যেই বাজার স্বাভাবিক করতে পারব।
কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। এ সংবাদ ছড়িয়ে পড়তেই দেশের বাজারে নিত্যপণ্যটির দাম বাড়তে থাকে। মঙ্গলবার বিকাল নাগাদ কেজিপ্রতি দাম দ্বিগুণের বেশি ছাড়িয়েছে।
সোমবার পাইকারি ও খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজের মূল্য ছিল ৬০-৭০ টাকা। একদিনের ব্যবধানে তা সেঞ্চুরি ছাড়িয়ে যায়। অর্থাৎ কেজি প্রতি ৩০-৪০ টাকা বৃদ্ধি পায়। এখন কোথাও ১০০, কোনো জায়গায় ১১০ টাকায় মসলাজাত পণ্যটি বিক্রি হচ্ছে।
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- National Development Program Organizes Dissemination Workshop
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’







