প্রথম ১০ হাজার কোটি ডলারের সম্পত্তির মালিক হলেন যে নারী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৮ ৩০ ডিসেম্বর ২০২৩
বিশ্বের বৃহত্তম প্রসাধন কোম্পানি ল’রিয়েলের উত্তরাধিকারী ফ্র্যাঙ্কোইস বেটেনকোর্ট মেয়ার্স এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী নারী। ৭০ বছর বয়সী এই নিভৃতচারী নারীর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১০ হাজার কোটি ডলারেরও বেশি।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচকে ইতোমধ্যে বিশ্বের ধনীতম নারী হিসেবে জায়গা করে নিয়েছেন ফ্র্যাঙ্কোইস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার তার মোট সম্পদ ১০ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছে। কোনো নারী এই পরিমাণ সম্পত্তির মালিক হওয়া বিশ্বের ইতিহাসে এই প্রথম ঘটল।
বিশ্বের ধনীতম নারীর পাশাপাশি ফ্র্যাঙ্কোইস রয়েছেন পৃথিবীর শীর্ষ ২০ ধনী ব্যক্তিদের তালিকাতেও। এই তালিকায় তার অবস্থান ১২তম।
ফ্রান্সভিত্তিক কোম্পানি ল’রিয়েল বিশ্বের বৃহত্তম প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি। ল’রিয়েলের প্রস্তুতকৃত সুগন্ধী, শ্যাম্পু, বডিলোশন, চুলের কলপ, সানস্ক্রিন ও অন্যান্য প্রসাধন সরঞ্জাম বিশ্বের বহু দেশের বাজারে সহজলভ্য। ১৯০৯ সালে ফ্র্যাঙ্কোইস বেটেনকোর্ট মেয়ার্সের নানা ইউজিন শুলার এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন।
ফ্র্যাঙ্কোইস এবং তার পরিবারের সদস্যরা এই কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। কোম্পানির ৩৫ শতাংশ শেয়ারের মালিক তারা।
কোম্পানির শেয়ারের পাশপাশি কয়েকটি বিলাসবহুল বাসভবন বা প্রাসাদও রয়েছে ফ্র্যাঙ্কোয়েসের। সেগুলো তিনি তার মা লিলিয়ান বেটেনকোর্টের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। ২০১৭ সালে মারা যান লিলিয়ান বেটেনকোর্ট। তার জীবদ্দশায় অবশ্য সম্পত্তি নিয়ে মা ও মেয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল।
বিশ্বের সবচেয়ে ধনী এই নারী ব্যক্তিগত জীবনে বেশ নিভৃতচারী। বেশিরভাগ সময় বাড়িতে থাকেন তিনি। বই পড়ে এবং পিয়ানো বাজানো চর্চা করেই দিন কাটে তার। স্টাডি অব বাইবেল এবং জেনেলজি অব গ্রিক গডস নামে দু’টি বইও লিখেছেন তিনি। স্টাডি অব বাইবেল বইটি ৫ ভলিউমের।
ব্লুমবার্গের বিশ্বের সবচেয়ে ধনী নারীর তালিকায় ফ্র্যাঙ্কোইসের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন বহুজাতিক চেইন সুপারশপ ওয়ালমার্টের উত্তরাধীকারী অ্যালিস ওয়ালটন। মার্কিন এই নারীর মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার কোটি ডলার।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


