ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
৯২১

প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সুবীর নন্দীকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৯ ২৮ এপ্রিল ২০১৯  

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন দেশবরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে দেশটিতে নেয়া হবে।

এর আগে গেল ১৪ এপ্রিল সন্ধ্যায় সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে রাত ৮টার দিকে সুবীর নন্দীকে সিএমএইচে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

৬৬ বছর বয়সী নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিত তার ডায়ালাইসিস করতে হচ্ছিল। 

দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার, টেলিভিশন, চলচ্চিত্রে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম 'সুবীর নন্দীর গান' ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে।

গুণী এ শিল্পী চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন ১৯৭৬ সালে।  আব্দুস সামাদ পরিচালিত 'সূর্যগ্রহণ' সিনেমায়। ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।