প্রধানমন্ত্রীর সঙ্গে শেরিংয়ের বৈঠক: ৫ সমঝোতা সই
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৪ ১৩ এপ্রিল ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।শুক্রবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে তাদের মধ্যে এই বৈঠক হয়। খবর: বাসস।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।আলোচনা পর্ব শেষে উভয়ের উপস্থিতিতে ঢাকা ও থিম্পুর মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
স্বাস্থ্য, কৃষি, জাহাজ চলাচল, পর্যটন এবং জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদারে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এর আগে সকাল ১০টার কয়েক মিনিট আগে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এ সময় টাইগার গেটে তাকে স্বাগত জানান শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ডা. লোটে শেরিং শুক্রবার ঢাকা আসেন।
রয়্যাল ভুটান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান (ড্রুক এয়ার) ভুটানের প্রধানমন্ত্রী, তার স্ত্রী এবং সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে উদ্দেশ্য করে ১৯বার তোপধ্বনি, গার্ড অব অনার এবং পরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
বিমানবন্দর থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি সাভারে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, শনিবার সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজে যোগ দিবেন তিনি।
রোববার বাংলা নববর্ষের প্রথম দিনে লোটে শেরিং রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা আয়োজিত বর্ষবরণের সাংস্কৃতিক আয়োজনে যোগ দেবেন। একই দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীতে যোগ দিয়ে ভাষণ দিবেন।
আগামী সোমবার সকালে সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি








