প্রাণখোলা হাসিতেই বাড়বে আয়ু, দূরে থাকবে রোগবালাই
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৭ ২৫ অক্টোবর ২০২৩
কর্মব্যস্ত জীবনে দুশ্চিন্তার অন্ত নেই! আর অত্যধিক দুশ্চিন্তাই ডেকে আনে যত রোগ-ব্যধি। গুচ্ছের ওষুধ খেয়েও সুরাহা মেলে না। শরীরের হাল সেই একই রকমই থেকে যায়। তাই এ বার আর ওষুধ নয়, সুস্থভাবে বাঁচতে গেলে মন খুলে হাসুন তো! হাসির মধ্যেই লুকিয়ে রয়েছে সুস্বাস্থ্যের রহস্য।
বিশেষজ্ঞরা বলছেন, হাসি শুধুমাত্র মন ভাল রাখার বহিঃপ্রকাশ নয়, এর জোরে দৈনন্দিন জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত অনেক রোগও বশে রাখা যায়। হাসিখুশি থাকলে আয়ুও বাড়ে। হাসি যে আমাদের শরীর-স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে। দেখে নিন, প্রাণ খুলে হাসলে শরীরের উপর কেমন প্রভাব পড়ে।
স্ট্রেস কমায়
ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা কারণে বাড়তে থাকে স্ট্রেস ও উদ্বেগ। নিজের অজান্তেই শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় মন খুলে হাসা। হাসি স্ট্রেস হরমোন কমায় এবং শারীরিক উত্তেজনা কমাতেও সাহায্য করে।
পেশি শিথিল হয়
মন খুলে হাসলে মেজাজ ভালো থাকে, পাশাপাশি শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং পেশি শিথিল হয়।
হ্যাপি হরমোনের ক্ষরণ হয়
হাসলে আমাদের শরীরে তিন ধরনের হরমোন ক্ষরণের পরিমাণ বৃদ্ধি পায় - ডোপামিন, এন্ডোরফিন এবং সেরোটোনিন। এগুলো হল হ্যাপি হরমোন। যার ফলে শরীর এবং মন দুই-ই ভাল থাকে। তাছাড়া, এন্ডোরফিন হরমোন শারীরিক ব্যথা-বেদনা স্বাভাবিক ভাবে দূর করতে পারে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
উচ্চ রক্তচাপ হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এর জন্য কাড়ি কাড়ি ওষুধ না খেয়ে, বরং সর্বদা প্রাণ খুলে হাসুন। তাহলেই নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপ। তাছাড়া, নিয়মিত হাসা অভ্যাস করলেই হার্ট সুস্থ থাকবে এবং হার্টের রোগও প্রতিরোধ করা যাবে।
আয়ু বাড়ে
গবেষকরা জানাচ্ছেন হাসি মানুষের আয়ু বাড়াতে পারে। হাসি আমাদের মনে পজিটিভ অনুভূতির সঞ্চায় ঘটায়। সামগ্রিক জীবনকালকে আরও দীর্ঘায়িত করে। মন খুলে হাসলে বিষণ্ণতা কমে। বিশ্বাস করা হয়, সুখী লোকেরা সর্বদা স্বাস্থ্যবান থাকেন এবং তাঁদের আয়ু আরও দীর্ঘ হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
হাসি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তুলতে শরীরে পর্যাপ্ত পরিমাণে 'টি-সেল' জরুরি। নিয়মিত হাসার অভ্যাস থাকলে শরীরে 'টি-সেল'-এর পরিমাণ বেড়ে যায়।
কর্টিসলের মাত্রা কমে
সবসময় হাসিখুশি থাকলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে থাকে। কারণ হাসলে অক্সিজেন গ্রহণ বৃদ্ধি পায়, যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং কর্টিসলের মাত্রা কমায়।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















