প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৫ ২১ জানুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) তিনি শপথ বাক্য পাঠ করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান বিচারপতি রবার্টস।এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন।
১৮৯৩ সাল থেকে সযত্নে রাখা পারিবারিক বাইবেলে হাত রেখে শপথবাক্য পাঠ করেন বাইডেন। ২০০৯ এবং ২০১২ সালে বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময়ও এই বাইবেলে হাত রেখেছিলেন তিনি। শুধু তাই নয়, ডেলাওয়ারে সিনেটর হিসেবে শপথ নেয়ার সময়ও একই বাইবেলে হাত রাখেন বাইডেন। পাঁচ ইঞ্চি পুরো এই বাইবেলের প্রচ্ছদে রয়েছে একটি সেলটিক ক্রস।
বাইডেনের প্রয়াত ছেলে বিউ যখন ২০১৩ সালে ডেলাওয়ারের অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নেন তিনিও এই পারিবারিক বাইবেলের হাত রেখে শপথ নেন। অভিষেক ভাষণে বাইডেন বলেন, এটা গণতন্ত্রের দিন। আমার পূর্বসূরিদের ধন্যবাদ। আজ আমরা নতুনভাবে শুরু করব। আমরা একত্রে অনেক ভালো কাজ করতে পারি।
তিনি বলেন, আমাদের অনেক ক্ষত মেরামতের প্রয়োজন আছে। অনেক কিছু গড়ার আছে। আমি চাই আমেরিকাবাসীরা সকলে এগিয়ে আসুক। আমরা অনেক দূর এগিয়েছে। আরও এগোতে চাই। বহু মানুষ কাজ হারিয়েছেন, অর্থনীতি ভেঙে পড়েছে। আমরা আগের ক্ষত ও সম্পর্কগুলো সারিয়ে তুলবো। মনে রাখতে হবে, আমরা এই কাজগুলো কীভাবে সম্পন্ন করবো সেটি দিয়েই আমাদের বিচার করা হবে।
স্ত্রী জিল বাইডেনের উদ্দেশে জো বাইডেন বলেন, আমার এই সফরে তোমার সঙ্গ পাওয়া সত্যিই ভাগ্যের।
অনুষ্ঠানে হাজির আছেন সাবেক কয়েকজন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন অনুভূতি বর্ণনা করতে গিয়ে বলেন, ভাবতে ভালো লাগছে যে আমেরিকার ইতিহাসে আজ এক জন নারী ভাইস প্রেসিডেন্টের পদে শপথ নিতে চলেছেন।
বাইডেনের আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। একজন এশিয়ান-আমেরিকান কৃষ্ণাঙ্গ নারী এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হলেন প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। তাকে শপথ পড়ান যুক্তরাষ্ট্র সুপ্রিমকোর্টের প্রথম হিস্প্যানিক বিচারপতি সোনিয়া সোটোমায়ার।
এদিকে ভাইস প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এরই মধ্যে প্রথম টুইট সেরে ফেলেছেন কমলা হ্যারিস। তার প্রথম টুইট, রেডি টু সার্ভ (সেবার জন্য প্রস্তুত)। জো বাইডেনকেও প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট (@POTUS) হস্তান্তর করা হয়েছে। তবে এখনো তিনি টুইট করেননি।সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। টুইটারে তিনি লেখেন, আপনাকে অভিনন্দন। এবার আপনার সময়। উল্লেখ্য, বাইডেন ছিলেন ওবামার ভাইস প্রেসিডেন্ট।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







