ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
৯৪২

‘ফাগুন হাওয়ায়’ ছবির প্রশংসা করলেন রাষ্ট্রপতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫২ ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

 ১৫ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পেয়েছে ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা তৌকির আহমেদ।   রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই ছবিটি বঙ্গভবনে সিনেমায় জড়িত কলাকৌশলীদের সাথে বসে দেখেন।

এই অনুষ্ঠানে  নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, তৌকির আহমেদ, বিপাশা হায়াত, সিয়াম আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অভিনেত্রী তিশা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতির প্রতিক্রিয়া জানিয়ে কিছু ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিশা লিখেছেন, ‘রাষ্ট্রপতি একজন অসাধারণ মানুষ।’

 তিশা জানান, রাষ্ট্রপতি আমাদের সাথে বসে পুরো সিনেমাটি দেখেছেন। ছবিটির খুব প্রশংসা করেছেন তিনি।