ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৮ ১৪ জানুয়ারি ২০২২
টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না। টিকলি আর টোপরের সঙ্গে মাথা রাঙানো লাল সিঁদুরে। সদ্যই বিয়ের পিঁড়ি থেকে উঠে দাঁড়িয়ে হাসি মুখে এই ছবি তুলে সামাজিক মাধ্যমে ছেড়েছেন শ্রাবন্তী- যা বুঝে নিতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়।
বুধবার (১২ জানুয়ারি) আচমকা টলিউডের এই আলোচিত অভিনেত্রীর সামাজিক মাধ্যমের টাইমলাইনে এমন ছবি দেখে রীতিমত হতবাক সবাই! হলটা কি শ্রাবন্তীর! কবে ডিভোর্স হল, আর কবেই বা বিয়ে করলেন তিনি? কিন্তু না, একটু ভালোভাবে লক্ষ্য করতেই পরিষ্কার হয়ে গেল সবটা। কিন্তু কি সেটা?
এই শীতে বিয়ের বাজার এমনিতেই জমজমাট। বলিউড থেকে টলিউড- সর্বত্রই বাজছে বিয়ের সানাই। সেই আমেজেই আচমকা কনের বেশে হাজির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এমনিতেই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার অভাব নেই বললেই চলে।
রোশন সিং-এর সঙ্গে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙন, ডিভোর্সের মামলা, নতুন প্রেমের গুঞ্জন ২০২১ সাল জুড়ে সবই ছিল সংবাদের শিরোনামে। এমনকি অভিনেত্রীর রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও কম আলোচনা হয়নি। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান, ভোটে লড়াই, পরাজয় এবং তারপর রাতারাতি ভোল পালটে ফের তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠা।
মাত্র এক বছরের মধ্যেই ঘটে গেছে অনেক কিছুই। তবে শ্রাবন্তীর এই কনের সাজের পিছনের রহস্যটা কিন্তু একেবারেই পেশাগত। হ্যাঁ, ‘চতুর্থ বিয়ে’ নয় বরং আসন্ন ছবির শ্যুটিং সেটেই শ্রাবন্তী বিয়েটা সারলেন অনস্ক্রিনে। কোন ছবির শ্যুটিং- সেটা নিয়ে নায়িকা বিস্তারিত কিছু না জানালেও, নবাগত পরিচালক অয়ন দে-র ‘ভয় পেও না’ ছবির শ্যুটিং নিয়েই আপতত ব্যস্ত এই অভিনেত্রী। জানা গেছে, ছবিতে শ্রাবন্তীর নায়ক ওম সাহানী।
বছর খানেক আগেই ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ওম-শ্রাবন্তী। তবে সেবার তাঁদের জোড়িদার ছিল দর্শনা ও সোহম। কিন্তু এবার বদলে গেছে সম্পর্কের সমীকরণ। ভালো বন্ধুত্বটা তো ‘হল্লোড়’-এর ফাঁকেই তৈরি হয়ে গেছে- তাই এবার আরও গাঢ় হচ্ছে ওম-শ্রাবন্তীর অনস্ক্রিন রসায়ন।
জানা গেছে, ‘ভয় পেও না’ ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকাতেই দেখা যাবে ওম-শ্রাবন্তীকে। চিত্রনাট্য অনুযায়ী, অনন্যা (শ্রাবন্তী) ডাঃ আকাশ চট্টোপাধ্যায়ের স্ত্রী। বউমার সঙ্গে সম্পর্ক এক্কেবারে ভালো নয় শাশুড়ি মায়ের। বউমাকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করতে চান তিনি।
কিন্তু এর মাঝেই গল্পে ঢুকে পড়ে নতুন টুইস্ট। এমনিতেই ভূতে পায় পান শ্রাবন্তী, কিন্তু হরর ছবিতে অভিনয় করতেও ভালবাসেন। এটি তাঁর চার নম্বর ভুতুড়ে ছবি। শ্রাবন্তীর ভাষায়, ‘ভূতের ভয় পেতে ভালবাসি। বেশ একটা গা ছমছমে ব্যাপার।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











