ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
১৬৩

ফের মা হচ্ছেন দীপিকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২২ ১৯ এপ্রিল ২০২৬  

বলিউডে বইছে আনন্দের হাওয়া! আবারও বাবা-মা হতে চলেছেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিষ্টি পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর জানিয়েছেন তারা।

ইনস্টাগ্রামে দীপিকা ও রণবীর যৌথভাবে একটি ছবি শেয়ার করেন। ছবিটিতে দেখা যায়, এই দম্পতির প্রথম সন্তান ছোট্ট 'দুয়া'র হাতে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট। এমন অভিনব ও কিউট কায়দায় দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা পেয়ে আনন্দে ভাসছেন নেটিজেনরা।

খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার ঢল নেমেছে। মুহূর্তেই পোস্টটিতে হুমড়ি খেয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে তারকা থেকে শুরু করে সাধারণ ভক্তরা ভালোবাসা জানাচ্ছেন। অসংখ্য লাভ ও হার্ট ইমোজিতে ভরে উঠেছে তাদের কমেন্ট বক্স।

গত বছরের ৮ সেপ্টেম্বর রণবীর-দীপিকার কোলজুড়ে আসে তাদের প্রথম কন্যাসন্তান ‘দুয়া’। উল্লেখ্য, ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েন এই জুটি। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির মনোরম শহর লেক কোমোতে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

ব্যক্তিগত জীবনের এই চমৎকার সময়ের পাশাপাশি পেশাগত জীবনেও বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন বলিউডের এই পাওয়ার কাপল।