ফেসবুক’কে বিদায় জানালেন ন্যানসী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫০ ২৪ জানুয়ারি ২০১৯
শেষ পর্যন্ত আর সহ্য করা গেল না। মহাবিরক্ত হয়ে অবশেষে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নেয়ার সিদ্ধান্তটিকেই চূড়ান্ত করলেন ন্যানসি। বন্ধ করে দিলেন তার ফেসবুক পেজ।
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। বরাবরই অনীহা ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য ভক্ত ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ফেসবুকে কয়েক দফা অ্যাকাউন্ট খুলেছিলেনও। কাজের হালনাগাদ তথ্যও তুলে ধরতেন। থাকত ঘোরাঘুরি ও পরিবারের সঙ্গে কাটানো একান্ত মুহূর্তের স্থিরচিত্রও। ইদানীং নাকি ফেসবুক তাঁর দিন দিন এসব বিরক্তির কারণ হয়ে উঠছে।
আর তাই তো আজ বৃহস্পতিবার বিকেল থেকে ফেসবুকই বন্ধ করে দিলেন তিনি। বলেন, ‘আমি মহাবিরক্ত। সময় যেমন নষ্ট হয় তেমনি প্রাইভেসিও থাকে না। তাই বিদায় নিলাম।’
এক যুগেরও বেশি সময় গানের সঙ্গে আছেন ন্যান্সি। দীর্ঘ সময়ে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। গানগুলো দিয়ে শ্রোতাদের ভালো যেমন পেয়েছেন তেমনি অর্জন করেছেন জাতীয় পর্যায়ের স্বীকৃতিও। একটা সময় সংগীতাঙ্গনে দাপিয়ে বেড়ানো ন্যান্সির ব্যস্ততা এখন কিছুটা কম। সন্তান ও সাংসারিক ব্যস্ততা এবং ঢাকার বাইরে থাকাটাই এর প্রধান কারণ। দুই মেয়েকে নিয়ে ন্যান্সি স্থায়ীভাবে ময়মনসিংহ থাকেন।
বিরক্তি নিয়ে ন্যান্সি বলেন, ‘কোনো ব্যক্তিগত বিষয় আর ব্যক্তিগত থাকছে না। সবকিছুই জনগণের হয়ে যাচ্ছে! তার ওপর ফেসবুক ব্যবহারকারী অনেকের রুচি ও শিক্ষায় সমস্যা আছে। কোথায় কী মন্তব্য করতে হয়, তা বেশির ভাগই জানেন না। কোনো কিছু সম্পর্কে না জেনে, না বুঝে নেতিবাচক মন্তব্য ছোড়া এবং সিদ্ধান্ত জানিয়ে দেয়া যেন এখানে বিশাল কৃতিত্ব। ফেসবুকে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের অনেকেই থাকেন। উল্টাপাল্টা মন্তব্যে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তা ছাড়া এ–ও মনে হয়েছে, এখানে সময় দিয়ে কোনো লাভ নেই। এর চেয়ে নিজেকে সময় দেওয়া লাভজনক।’
ফেসবুকে অসংখ্য ভুয়া আইডিও রয়েছে বলে জানান ন্যান্সি। অনেকে এসব ভুয়া আইডির সঙ্গে মেসেঞ্জারে নাকি কথাও বলে। এসব তাঁকে বেশ বিব্রত করে।
জাতীয় চলচ্চিত্র জয়ী কণ্ঠশিল্পী ন্যান্সি আরও বলেন, ‘ফেসবুক ভালোর জন্য, কিন্তু আমরা অপব্যবহার করি। ফেসবুকে নিজস্ব আইডি ছাড়াও আমার একটা পেজও ছিল। সবাই যেন বোঝে পেজটা আমার আসল। এই জন্য প্রতি সপ্তাহে এতে লাইভেও আসতাম। পরে দেখা যায় লাইভের সেই ভিডিওগুলো নিয়ে অন্যরা কেটেকুটে নেতিবাচকভাবে উপস্থাপন করে ইউটিউবে আপলোড করে দেয়। এগুলো এখন আর দেখতে ভালো লাগে না। এসব থেকে বাঁচতেই ফেসবুককে বিদায় জানালাম। এখন থেকে ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট থাকবে না। যেগুলো পাবেন সেগুলোর সব ভুয়া। আশা করি আমার শ্রোতারা বিষয়টি বুঝতে পারবেন।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











