ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণের উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৭ ২৬ জুলাই ২০২১
আধিক্যের কারণে কোরবানির মাংস সংরক্ষণ কঠিন এক বিষয়ে হয় উঠেছে। যাদের ফ্রিজ রয়েছে তাদের তেমন চিন্তা নেই। কিন্তু যাদের ফ্রিজের সুবিধা নেই, তাদের জন্য মাংস সংরক্ষণ বেশ চিন্তার বিষয়। জেনে নিন অনেক দিন পর্যন্ত মাংস সংরক্ষণ করার কয়েকটি চমৎকার উপায়।
শুকিয়ে
মাংস থেকে চর্বি ছাড়িয়ে কেটে অল্প লবণ ও হলুদ দিয়ে জ্বাল দিন। তবে বেশি সিদ্ধ করা যাবে না। এরপর পানি শুকিয়ে ঠাণ্ডা করুন। জিআই তারে (গুণা) লম্বা মালার মতো করে গেঁথে ৬-৭ দিন রোদে শুকাতে দিন। বৃষ্টির দিনে অনেকে চুলার ওপরেও মাংস শুকাতে দেয়। তবে খেয়াল রাখতে হবে, মাংস যাতে বেশিক্ষণ ছায়ায় না থাকে।
এতে মাংসে ফাঙ্গাস পরতে পারে। ভালোকরে শুকানোর পর এয়ারটাইট পাত্রে রেখে সংরক্ষণ করুন, যাতে বাতাস না ঢোকে। মাঝেমধ্যে মাংস বের করে রোদে শুকিয়ে নিতে পারেন। এভাবে ৬ মাস পর্যন্ত মাংস সংরক্ষণ করা যায়। রান্নার আগে মাংস ২-৩ ঘণ্টা ভিজিয়ে রান্না করুন।
জ্বাল দিয়ে
রান্না করা মাংস এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজের বাইরেই সংরক্ষণ করা যায়। তবে এ ক্ষেত্রে রান্নার পর মাংসে ঝোল থাকবে না, তেল থাকবে। আর রান্নার পর পাত্রটি ঠাণ্ডা জায়গায় রাখতে হবে। বেশি গরমে থাকলে মাংস নষ্ট হয়ে যাবে। চুলা বা রোদের তাপ থেকে দূরে রাখুন। চাইলে ফ্যানের বাতাসে রেখে দিতে পারেন।
এ ক্ষেত্রে মাংস দিনে অন্তত একবার জ্বাল দিন। জ্বাল দেওয়ার সময় বেশি নড়াচড়া না করাই ভালো। খেয়াল রাখতে হবে, তলানিতে যেন না লেগে যায়। মাংসের টুকরা একটু বড় রাখবেন, নয়তো মাংস দ্রুত গলে যাবে। মনে রাখবেন মাংসে শুধু তেল থাকবে, পানি না।
মাংসের নোনা
মাংসে লবণ দিয়ে ৩ থেকে ৪ মাস সংরক্ষণ করা যায়। এর জন্য সাধারণ লবণ নয়, সুপার শপ থেকে কিউরিং সল্ট কিনে নিন। পুরো মাংসের টুকরা লবণ দিয়ে মেখে এয়ারটাইট ব্যাগে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাসের জন্য রেখে দিন। ফ্রিজের নরমালে রাখতে পারেন। এটি সাধারণত শীতের দেশের জন্য বেশি উপযোগী।
প্রেসার ক্যানিং
পৃথিবীজুড়ে ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে প্রেসার ক্যানিং। তবে এ জন্য আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় বা দেখা যায়—এমন প্রেসার কুকার থাকতে হবে। লাগবে পরিষ্কার শুকনা কাচের বয়াম। প্রথমে পরিষ্কার কাচের জারে মাংস কেটে রাখুন। জারে ২ থেকে ৩ ইঞ্চি পানি দিন। এরপর মাংসের ওপরে এক চিমটি লবণ দিয়ে জার ভালো করে লাগিয়ে রাখুন।
জারটি প্রেসার কুকারে দিয়ে নির্দিষ্ট তাপমাত্রার জন্য অপেক্ষা করুন। নির্দিষ্ট তাপমাত্রায় ১০ থেকে ২০ মিনিট রেখে চুলা বন্ধ করে দিন। পুরোপুরি ঠাণ্ডা হলেই প্রেসার কুকার খুলে বয়াম বের করুন। স্বাভাবিক তাপমাত্রায় এই জার রাখলে এক বছরের বেশি সময় ধরে মাংস ভালো থাকবে।
চর্বিতে ডুবিয়ে
মাংস জ্বাল দিয়ে তারপর চর্বিতে ডুবিয়ে সংরক্ষণ করতে পারেন। এজন্য প্রথমে মাংস থেকে চর্বি ছাড়িয়ে মাঝারি সাইজে কেটে ধুয়ে সব পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংস ও চর্বি নিন। মাংসের চেয়ে চর্বির পরিমাণ বেশি হবে। যাতে জ্বাল দিলে মাংস আধা ইঞ্চি চর্বির নিচে ডুবে থাকে। এবার মাংসের সঙ্গে পরিমাণমতো লবণ, গরম মসলা ও তেজপাতা দিয়ে বেশি আঁচে জ্বাল দিন।
এবার দেখুন মাংসে পানি আছে কি না। পানি থাকলে জ্বাল দিয়ে শুকিয়ে ফেলুন। মাংস চর্বিতে ডুবে থাকলে নামিয়ে ঠাণ্ডা করে ঢেকে রাখুন। পাত্রটি যাতে বেশি গরম জায়গায় না থাকে খেয়াল রাখুন। প্রথম সপ্তাহে দুবার এবং দ্বিতীয় সপ্তাহে অন্তত একবার জ্বাল দিলেই হবে। এভাবে ১৫ দিন মাংস সংরক্ষণ করা যাবে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী



