বগুড়ায় সরকারি ধান-চাল কেনা শুরু না হওয়ায় বিপাকে কৃষক
রিপন দাস, বগুড়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১০ ৬ ডিসেম্বর ২০১৯
বগুড়ার নন্দীগ্রামের রণবাঘা হাটে ধান বিক্রি শেষে বস্তায় প্রস্তুত করতে ব্যস্ত শ্রমিকেরা। ছবি- লাইফটিভি২৪.কম।
প্রায় দুই সপ্তাহ আগে উদ্ধোধন করা হলেও সরকারিভাবে ধান-চাল কেনা শুরু হয়নি এখনো। এদিকে বাজারে দাম পাওয়ায় ধান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। অনেকেই ফিরে নিয়ে যাচ্ছেন বাড়িতে। কৃষক ও চাল কল মালিকরা অভিযোগ করছেন, সরকারি কেনা কাটা শুরু না হওয়ায় বাজারে ধানের দাম নেই।
অভিযোগ আছে, মিল মালিকরা এখনো কোন বরাদ্ধ না পাওয়ায় বাজার থেকে ধান কিনতে পারছেন না। আর বেশিরভাগ মিলেই আছে গত বছরের ধান ও চাল। তবে মিল মালিকদের ধারণা বরাদ্ধ পেলে বাজারে ধানের দাম বাড়তে পারে। আর চাষিরাও কিছুটা হলে লাভবান হবে।
দাম কম হওয়ায় অনেক কৃষকই ধান বিক্রি না করে রণবাঘা হাট থেকে ধান নিয়ে বাড়ি যান।
নাটোরের সিংড়ার রামান্দ খাজুরা ইউনিয়নের শোয়াইল গ্রামের আফতাব খন্দকার জানান, ১৮ মণ ধান নিয়ে রণবাঘা হাটে নিয়ে আসি বেশি দামে বিক্রির জন্য। কিন্তু পাইকাররা যে দাম বলে তাতে আমার প্রতি মণ ধানে দেড়শ থেকে দুইশ টাকা ক্ষতি হয়। আর এ কারনেই ধান বিক্রি না করে বাড়ি নিয়ে যাচ্ছি।
প্রায় একশ বিশ মণ ধান নিয়ে বাড়ি ফিরে যান নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম। পাইকারের কাছ থেকে আশানুরুপ কোন দাম পাননি তিনি। তবে ধানের ন্যায্য মূল্য না পেলে তাকে গুণতে হবে বড় অংকের লোকসান বললেন রফিকুল ইসলাম।
মিল মালিকেরা বলছেন, সরকার ধান কিনলেও তাতে সঠিক মূল্য পাবেন না চাষিরা।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকার মায়া মনির অটো রাইচ মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান জানান, বরাদ্ধ না পাওয়া পর্যন্ত আমরা যারা মিল মালিকেরা আছি তারা ধান কিনতে পারবো না। কারণ গত বছরের ধান এখনো আমাদের মিলে আছে। তিনি আরো বলেন, সরকার ধান না কিনে মিলারদের কাছ থেকে চাল কিনলে কৃষকেরা বেশি লাভবান হতো।
সারাদেশে সরকার এবার আমন ধান কিনবে ৬ লাখ মেট্রিক টন। কিন্তু বগুড়াতেই ধান উৎপাদন হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ মেট্রিক টন।
ব্যবসায়িরা বলছেন, সরকার এ বিষয়ে আরো পদক্ষেপ না নিলে প্রান্তিক চাষিরা বড় ধরণের ক্ষতির মুখে পড়বে।
সরকার এবার ১ হাজার ৪০ টাকা মণ দরে ৬ লাখ মেট্রিক টন আমন ধান কিনবে আর ১ হাজার ৪৪০ টাকা মণ দরে ৪ লাখ মেট্রিক টন চাল কিনবে। এর মধ্যে আতব চাল থাকবে প্রায় ৫০ হাজার মেট্রিক টন।
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- National Development Program Organizes Dissemination Workshop
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত







