বছর ফুরোলে এখনো বুকের ভিতর মেলা বসে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৯ ৩০ আগস্ট ২০২২
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সীমান্ত ঘেঁষা গ্রাম রাধাকান্তপুর। এই গ্রামের হাটে মেলার আয়োজন হতো প্রতি বছর। এ মেলার বিরাট নাম ডাক ছিলো সেসময়। মাসব্যাপী চলতো মেলা। শত শত দোকান, আলাদা আলাদা সারি। কসমেটিকস সারি আলাদা ,খেলনা সারি আলাদা, কাঠের আসবাবপত্র, মিষ্টির দোকান আরো কত কি সব ভিন্ন সারিতে।
বিরাট যাত্রা পালা আসতো, সার্কাস পার্টি আসতো,পুতুলনাচ আরও কত কি যে আসতো মেলায়। প্রতি বছর আমরা কৌতূহল নিয়ে অপেক্ষা করতাম এবার কোন যাত্রা পালা আসবে? সার্কাসে কয়টা হাতি থাকবে ? মোটরসাইকেল খেলা আসবে কিনা?
প্রতি বছর মেলা বসলে, গ্রামের জামাইরা সব বন্ধু বান্ধব নিয়ে শশুরবাড়ী বেড়াতে আসতো। মেয়েরা বাপের বাড়ি এসে বায়না ধরতো কাঠের আসবাবপত্র কেনার। সারা গ্রামের মানুষ যেন এই সময়টার অপেক্ষা করতো, মেলা বসলে প্রয়োজনীয় সব আসবাব কিনবে। আমাদের তখন ঈদ। সারাদিন মেলায় ছুটোছুটি করতাম, দুলাভাইদের কাছে নানা আবদার.. চুড়ি, ফিতা, রংবেরংয়ের পুতুল, বেলুন, ভটভটি গাড়ি, পিস্তল কত বাহারি রকমের খেলনা কেনা,আর কত রকম মিষ্টি খাওয়া গোল্লা, চমচম, ছানাজিলাপী। আহা, সে যেন এক অনন্য উৎসব।
সারাদিন অনেক মাইকে বাজতো বাংলা সিনেমার গান। গোটা রাধাকান্তপুর যেন আনন্দে গম গম করতো । আর রাত বাড়লে শুরু হতো যাত্রা পালা। আগামীকাল কি পালা হবে, সেটা একদিন আগে ঘোষণা হতো। ফলে মুখে মুখে ফিরতো সে পালার নাম। সারা গ্রামের মানুষ জানতো কি হবে অদ্য রজনীর যাত্রা পালা। রাতে ছেলে মেয়ে নিয়ে মা খালারা ছুটে আসতো যাত্রা পালা দেখতে। শীতের রাতে চাদর মুড়ি দিয়ে ছলছল চোখে তারা উপভোগ করতো চিরায়ত বাংলার লোককাহিনী। কাসেম মালার প্রেম, রহিম রুপবান, আলাল দুলাল, গুনাই বিবির কষ্ট বুকে নিয়ে তারা শেষ রাতে ঘুমাতে যেত।
সেই সব দিন রাত্রির গল্প ভেবে এখনো রাত ভোর হয়..। বুকের ভিতর এখনো বছর ফুরোলে মেলা বসে, ছোট ছোট ছেলেমেয়েরা ছুটোছুটি করে, মিষ্টি খায়। হাতে মুখে লেগে থাকে চিনিদানা, বাতাসার গুঁড়ো। মাইকে বাজে হাহাকার, মিষ্টির দোকানে উড়তে থাকা কালো মাছির ভোঁ ভোঁ শব্দ নিয়ে যায় অন্য কোথাও..।
এমন সরল সোজা আনন্দের সে গ্রাম ছাব্বিশ বছর আগে ভয়াল পদ্মার বুকে হারিয়ে গেছে। ফারাক্কা বাঁধের খুব কাছাকাছি হওয়ায় ভয়াবহ নদীভাঙনের শিকার এই অঞ্চল। আমার শৈশবের স্বর্গ রাধাকান্তপুর এখন কেবলই মানচিত্র।
লেখক: রাশিদ পলাশ
চলচ্চিত্রকার
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

