বর্ষাকালে থাকুন ফুরফুরে মেজাজে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫১ ২ জুলাই ২০১৯
বর্ষাকাল বেশ মজার। তবে সতর্ক না থাকলে সময়টি বেশ ঝামেলারও। কেননা এ সময়ে সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। তাই এ ঋতুতে নির্দিষ্ট কিছু টিপস মেনে চলতে হয়। দেখে নিন এর কয়েকটি:
# বর্ষাকালে ফিল্টারের পরিশোধিত পানি ছাড়া সাধারণ পানি পান না করাই উত্তম। পরিশোধিত বা ফুটানো পানি ২৪ ঘণ্টার মধ্যে পান করা উচিত
# একটু বাছবিচার করে রেস্তোরাঁ কিংবা হোটেলের খাবার খেতে হবে। বিশেষ করে রাস্তার পাশের খোলা হোটেলের খাবার এড়িয়ে চলতে হবে। যতটা পারা যায় টিফিন বক্সে করে বাড়ির খাবার সঙ্গে রাখুন
# বৃষ্টিতে ভিজে বাড়িতে ফেরার পর উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে গোসল করে নিতে হবে। মাথা যদি বৃষ্টিতে ভিজে যায়, তাহলে হালকা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন, কেননা বায়ুদূষণের কারণে বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। এ পানি বেশ নোংরা। তাই ধুয়ে না ফেললে একাধিক চর্মরোগ হতে পারে, চুলও পড়তে পারে
# বর্ষাকালে যেকোনো ধরনের খাবারে তাড়াতাড়ি ফাংগাস ধরে যায়। তাই দুই দিনের বেশি পুরোনো ফ্রিজের খাবার খাবেন না। পাউরুটি প্রতিদিন টাটকা কিনে খাবেন। মাংস বা মাছ কাঁচা অবস্থায় দু’দিনের বেশি ফ্রিজে রাখবেন না
# বর্ষাকালে বসতবাড়ির আশেপাশে পোকামাকড় প্রভাব বিস্তার করে। তাই প্রতিদিন বাড়ি ও ঘরের দরজা-জানালা ভালো করে পরিষ্কার করুন। কেরোসিন তেল দিয়েও পোকামাকড় মেরে ফেলতে পারেন। এতে মশা-মাছিও কমবে
# বর্ষাকালে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি ঠেলে বাড়িতে আসতে হয়। কিন্তু এ পানি সবচেয়ে বেশি নোংরা। তাই বাড়িতে ঢোকার আগে কোনো ট্যাপ বা টিউবওয়েলের পানি দিয়ে ভালো করে পা ধুয়ে নেবেন। এরপর পড়ে থাকা জামাকাপড় ছেড়ে ঘরের মধ্যে শুকাতে না দিয়ে ডিটারজেন্ট বা ডেটল দিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন
# বৃষ্টির সময় বাড়ির ভেতরটা স্যাঁতসেঁতে হয়ে যায়। এজন্য দিনের বেলা যতটা পারা যায় জানালা খুলে রাখবেন। এতে সূর্যের আলো ও হাওয়া-বাতাস ঢুকে স্যাঁতসেঁতে ভাব কিছুটা দূর হবে
# সর্দিকাশি থেকে রেহাই পেতে উন্নতমানের হারবাল টি অথবা আদা দেওয়া চা দিনে দুবার পান করতে পারেন। এছাড়া সকালে খালি পেটে মধু দিয়ে তুলসীপাতাও চিবিয়ে খেতে পারেন। এতে উপকার পাওয়া যাবে
# বৃষ্টিতে ভেজা ছাতায় অনেক ধরনের নোংরা থাকে। সেটা গাছ থেকে পড়া পাতাও হতে পারে, আবার বাতাসের ধুলো-ময়লাও হতে পারে। বাড়িতে ঢুকে ডেটল পানিতে ছাতাটি ভালো করে ধুয়ে নিতে হবে। তা না হলে ছাতার নোংরা পানি থেকে রোগজীবাণু ছড়াতে পারে।
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
















