বলিউডের ‘সংগ্রামের’ কথা বললেন অজয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৮ ২১ এপ্রিল ২০২৫
‘কোনো সিনেমা মুক্তি পেলে দর্শকরা আদৌ প্রেক্ষাগৃহে আসবেন কী না সেটি নিয়ে আমারা নিশ্চিত নই, আমরা জানি না কোন কাজটি তারা প্রত্যাখ্যান করবেন, আর কোনটি লুফে নেবেন’-হিন্দি সিনেমার মন্দা দশা নিয়ে এই উপলব্ধির কথা জানিয়েছেন মুম্বাইয়ের অভিনেতা অজয় দেবগন।
তিনি বলেছেন, চলচ্চিত্র টিকিয়ে রাখতে এবং নিজেরাও জীবিকার এই মাধ্যমে টিকে থাকতে তারা ‘সংগ্রাম’ করছেন। রেইড ২’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে মুম্বাইয়ে উঠে আসে হিন্দি সিনেমার ব্যবসার নাজুক পরিস্থিতির কথা।
এ প্রসঙ্গে অজয় বলেন, “কোভিড মহামারীর সময় ভারতীয় দর্শক ওটিটিতে আন্তর্জাতিক কনটেন্ট বেশি দেখা শুরু করল। ফলে তাদের ভাবনা, চিন্তার জগতে একটা পরিবর্তন আসল। আমরাও সেটা গ্রহণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
দর্শকদের রুচির বদল বা প্রত্যাশা নিয়ে অজয়ের ভাষ্য, ইন্ডাস্ট্রি এ ব্যাপারে তেমন ‘বুঝে উঠতে পারছে না’। “আমরা বিষয়টাকে বুঝে ওঠার চেষ্টা করছি মাত্র।” এই বলিউড তারকা বলেছেন, এমন নয় যে কেবল হিন্দি সিনেমার দুর্দশা চলছে। বিভিন্ন দেশ এই সংকটে পড়েছে বলে ভাষ্য তার।
অজয় বলেন, “সারা দুনিয়ায় অনেক সিনেমা মুক্তি পাচ্ছে, সেগুলোর কিছু চলছে বা চলছে না। বলিউড, দক্ষিণি সিনেমা, হলিউড, সব জায়গায় একই পরিস্থিতি।" মাল্টিপ্লেক্সে টিকেটের দাম বেশি বলেই কি মানুষ সেখানে যাচ্ছে না? এই প্রশ্নে অজয় বলেছেন, তিনি এটাকে গুরুতর কারণ বলে মনে করছেন না।
“দর্শক যখন সিনেমা হলে আসেন, তখন একই টাকা দিয়ে টিকেট কেটে সিনেমা দেখেন। আমি মনে করি, দর্শক ঠিক করে নেন, কোন সিনেমটা দেখবেন আর কোনটা দেখবেন না।” দর্শক খরার পেছনে প্রচার কাজের একঘেয়েমিকেও দায়ী করেছেন এই অভিনেতা।
তিনি বলেন, “আমরা যেভাবে প্রচার করি, সেটি দর্শককে আকর্ষণ করছে না বলে আমি মনে করি। দর্শক কিন্তু ভালো কনটেন্টের জন্য ব্যাকুল হয়ে থাকেন। সিনেমার ট্রেইলার যদি ভালো হয়, গান যদি হিট হয়, তাহলে দর্শক নিশ্চিতভাবে সিনেমাটি দেখতে আসেন।”
নায়কের কথায়, “দর্শক কি দেখতে চাইছেন শেষ পর্যন্ত সেটার ওপরেই সবকিছু নির্ভর করবে।” অজয়ের ‘রেইড ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মে মাসের এক তারিখে। রাজকুমার গুপ্তার পরিচালনায় প্রথম কিস্তি ‘রেইড’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সাত বছর পর সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে।
অজয় সিনেমায় ‘অময় পটনায়ক’ নামের এক সৎ আয়কর অফিসারের চরিত্র করে পেয়েছিলেন দর্শকপ্রিয়তা। সিনেমার দ্বিতীয় পর্বেও আছেন তিনি। কিন্তু এবার বদলে গেছে তার স্ত্রী চরিত্রের অভিনেত্রী।
আগের বার অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডি’ক্রুজকে। এবার ইলিয়ানার বদলে কাজ করেছেন বাণী কাপুর। খলনায়কের ভূমিকায় আছেন অভিনেতা রীতেশ দেশমুখকে। আর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা সৌরভ শুক্লা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











