বাংলাদেশে সুতা রপ্তানিতে আগ্রহী নেপাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৫ ২৮ জানুয়ারি ২০১৯
বাংলাদেশের আমদানিকারকদের কাছে সুতা রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে নেপাল। সাম্প্রতি নেপাল তুরস্ক, ভারত, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি করছে। বিকেএমইএ’র সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেছেন নেপালের রাষ্ট্রদূত।
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলি আজ সোমবার বিকেএমইএ’র সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহের কথা জানান ।
বিকেএমইএ ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মনসুর আহমেদ।
সাম্প্রতিক সময়ে নেপাল তাদের চারটি স্পিনিং কারখানার সাহায্যে পলিয়েস্টার, ভিসকস, ল্যাকরাসহ কয়েক ধরনের সুতা উৎপাদন করছে। ভৌগলিক অবস্থানগত দিক থেকে কাছাকাছি হওয়ায় কম সময় ও কম খরচে বাংলাদেশে সুতা রপ্তানির সুযোগ রয়েছে নেপালের।
বৈঠকে নেপালের প্রতিনিধিরা বলেন, ভারত ও পাকিস্তানের তুলনায় প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশ নেপালের কাছ থেকে সুতা পেতে পারে। তবে এক্ষেত্রে বাংলাবান্ধা স্থলবন্দরে বিদ্যমান প্রতিবন্ধকতা রপ্তানির ক্ষেত্রে বড় বাধা বলে উল্লেখ করা হয়। এক্ষেত্রে সরকারের সাথে আলোচনার মাধ্যমে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সুতা রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে বিকেএমইএ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তারা।
নেপালের কাছ থেকে সুতা আমদানি সহজতর হলে কম সময় ও কম খরচে সুতা পাওয়া বাংলাদেশের তৈরি পোশাকের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে সহায়ক বলে উল্লেখ করে রপ্তানি বাধা দূর করতে নেপালের প্রতি বিকেএমইএ’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে বিকেএমইএ’র পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে বিকেএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক মোস্তফা জামাল পাশা, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, শহীদ উদ্দিন আহমেদ আজাদ, নেপাল ইয়ার্ন প্রডিউসার্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান পবন কুমার গোলিয়ান, রিলায়েন্স স্পিনিং মিল লি., নেপাল এর পরিচালক অক্ষয় গোলিয়ানসহ অনেকে উপস্থিত ছিলেন
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা