ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
৩০২

বিচারকের আসনে বসছেন শবনম ফারিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৭ ৩০ অক্টোবর ২০২৪  

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শবনম। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি।  বিভিন্ন ওটিটি কনটেন্ট, সিরিজেও কাজ করছেন।

 

এবার শবনম ফারিয়ার জন্য এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে! তাকে দেখা যাবে বিচারক হিসেবে। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী।

 

সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে বেশ আনন্দিতও শবনম ফারিয়া।

 

এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে সাজিন আহমেদ বাবুর ঈদের নাটক ‘ভারপ্রাপ্ত বউ’-এ। সেখানে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।