বিদেশি টাইলস আমদানিতে শুল্ক বাড়ানোর তাগিদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩০ ১১ জুন ২০২১
দেশিয় সিরামিক শিল্প রক্ষায় বিদেশে তৈরি টাইলস আমদানির ক্ষেত্রে ন্যূনতম শুল্ক হ্রাস না করে আরও বাড়ানোর তাগিদ জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।
দেশিয় সব ধরনের টাইলস এবং স্যানিটারি পণ্য উৎপাদন ও সরবরাহ পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানায় তারা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিসিএমইএ নেতারা এসব দাবি জানান।
বিসিএমইএ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইরফান উদ্দিনসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।
সিরাজুল ইসলাম মোল্লা বলেন, দেশীয় পণ্যের ওপরে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং বিক্রয়কালে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ রয়েছে। সেখানে তৈরি পণ্যের আমদানি পর্যায়ে শুল্ক হ্রাস করার ফলে দেশীয় পণ্য অসম প্রতিযোগিতার সম্মুখীন হবে। এতে এই খাতে বিনিয়োগে আগ্রহ কমে যাবে।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সিরামিক শিল্প এমনিতেই টিকে থাকতে হিমশিম খাচ্ছে। তাই দেশীয় সব টাইলস এবং স্যানিটারি পণ্য উৎপাদন ও সরবরাহ পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার জরুরি।
এসময় তিনি সিরামিকের সকল কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ অবচয় ধরে আমদানি শুল্ক পরিশোধের দাবি জানান।
প্রস্তাবিত বাজেটে অনেক কর ছাড় দেয়াসহ দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে বেশকিছু পদক্ষেপ নেয়ায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে।
বিসিএমইএ নেতারা বলেন, বাজেটে সিরামিক শিল্প রক্ষায় আমাদের প্রস্তাব প্রতিফলিত হয় নাই। উপরন্তু হয়তাে সরকারের অগােচরেই স্থানীয় সিরামিক শিল্পের জন্য ক্ষতির সিদ্ধান্ত আরােপ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক প্রতিকূলতা পেরিয়ে উদ্যোক্তাদের অক্লান্ত প্রচেষ্টায় রফতানি এবং আমদানি-বিকল্প পণ্য হিসেবে দেশে সিরামিক সেক্টরে দেশি-বিদেশি প্রায় ৯ হাজার কোটি টাকা বিনিয়ােগে দেশের বিভিন্ন অঞ্চলে ৬৮টি সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এই খাতে প্রত্যক্ষভাবে প্রায় ৫০ হাজার শ্রমিক-কর্মচারী নিয়াজিত রয়েছেন এবং পরােক্ষভাবে ৫ লক্ষাধিক লােকের কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি হয়েছে। সুতরাং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সরকার নিশ্চয়ই বিসিএমইএ’র যৌক্তিক দাবিগুলো মেনে প্রস্তাবিত বাজেটে দরকারি সংশোধনী আনবে।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু







