বিশ্বকাপ: আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে চমকের পর চমক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২০ ১২ মে ২০২৬
ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন। বিশ্বকাপ সামনে রেখে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা। এই তালিকা থেকেই কোচ লিওনেল স্ক্যালোনি শেষ পর্যন্ত ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড বেছে নেবেন, যারা টুর্নামেন্টে যাবে।
চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ৩০ মে। টুর্নামেন্ট শুরুর আগে কেউ চোটে পড়লে, ঘোষিত এই প্রাথমিক তালিকা থেকেই তার বদলি নেওয়া হবে।
এটি প্রাথমিক তালিকা হওয়ায় অনেকেই চূড়ান্ত তালিকা থেকে শেষ পর্যন্ত বাদ পড়বেন। তবে প্রাথমিক দলে কয়েকটি চমকপ্রদ নাম রয়েছে, যাদেরকে কোচিং স্টাফ নজরে রাখলেও, আগে কখনও জাতীয় দলে ডাকেনি।
ছয় গোলরক্ষকের মধ্যে সান্তিয়াগো বেলত্রানের নাম আছে। রিভার প্লেটের এই তরুণ গোলকিপার তালিকায় ষষ্ঠ স্থানে আছেন। তার আগে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, মেরেনিমো রুল্লি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ ও ফাকুন্দো কাম্বেসেস। এদের মধ্যে প্রথম তিনজেরই চূড়ান্ত স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশি। এদের মধ্যে বেলত্রান ছাড়া বাকি সবাই আগেই আর্জেন্টিনার হয়ে খেলেছেন।
ডান প্রান্তে গঞ্জালো মন্তিয়েলের জায়গা প্রায় নিশ্চিত ধরা হচ্ছে। তালিকায় নাহুয়েল মলিনার নামও আছে, যদিও তিনি ১০ মে চোট পেয়েছেন এবং তার সেরে উঠতে প্রায় ২১ দিন লাগতে পারে। এই পজিশনে বিকল্প হিসেবে উঠে এসেছে অগাস্টিন গিয়ায়, কেভিন ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস কাপালদোর নামও।
রক্ষণভাগের চমকপ্রদ নামগুলোর মধ্যে আছেন লাউতারো দি লোল্লো, যিনি সম্প্রতি বোকা জুনিয়র্সের নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন। এছাড়া আছেন জাইদ রোমেরো, যিনি বর্তমানে লা লিগায় গেতাফের হয়ে খেলছেন।
তবে অবাক করার বিষয়, এই তালিকায় জায়গা হয়নি টমাস প্যালাসিওসের, যিনি সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ডাক পেয়েছিলেন। বাদ পড়েছেন মারিয়ানো ত্রইলোর নামও।
মিডফিল্ড ও আক্রমণভাগেও কয়েকজন নতুন মুখ আছে, যাদের ওপর কোচের নজর ছিল বলে আগে জানা যায়নি। তাদের মধ্যে রয়েছেন মিল্টন দেলগাদো ও টমাস আরান্দা। দুজনই বর্তমানে বোকা জুনিয়র্সের নিয়মিত খেলোয়াড়। দুজনেরই বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। টমাস আরান্দাকে সর্বশেষ অনূর্ধ্ব-২০ দলে ডাকা হয়েছিল এবং শেষ আন্তর্জাতিক বিরতিতে তিনি সিনিয়র দলের সঙ্গেও অনুশীলন করেছেন।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড। ছবি: টিওয়াসি স্পোর্টস
লিওনেল স্ক্যালোনি তাকে নিয়ে বলেছিলেন, সে খুবই আকর্ষণীয় একজন খেলোয়াড় এবং দারুণ এক আবিষ্কার।
এছাড়া আগের স্কোয়াডে থাকলেও সম্প্রতি গুরুত্ব হারানো কয়েকজনকেও আবার তালিকায় রাখা হয়েছে। তাদের মধ্যে আছেন গুইদো রদ্রিগেজ, যিনি কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। আরও আছেন নিকোলাস ডমিঙ্গুয়েজ, আনিবাল মোরেনো এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া।
প্রাথমিক তালিকায় আরও জায়গা পেয়েছেন আলেহান্দ্রো গারনাচো, যিনি ২০২৪ সালের সেপ্টেম্বরের পর আর ডাক পাননি। এছাড়া আছেন মাতিয়াস সৌলে, ক্লাউদিও এচেভেরি এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। তবে প্রেস্তিয়ান্নি যদি শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা পান, তাহলে নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না।
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরেনিমো রুল্লি (মার্শেই), হুয়ান মুসো (অ্যাতলেটিকো মাদ্রিদ), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো কাম্বেসেস (রেসিং ক্লাব), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট), অগাস্টিন গিয়ায় (পালমেইরাস), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (অ্যাতলেটিকো মাদ্রিদ), নিকোলাস কাপালদো (হামবার্গ), কেভিন ম্যাক অ্যালিস্টার (ইউনিয়ন সেন্ট গিলোইসে), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (রিভার প্লেট), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড)।
নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), হেরমান পেজ্জেলা (রিভার প্লেট), লিওনার্দো বালেরদি (মার্শেই), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লাউতারো দি লোল্লো (বোকা জুনিয়র্স), জাইদ রোমেরো (গেতাফে), ফাকুন্দো মেদিনা (মার্শেই), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), গ্যাব্রিয়েল রোহাস (রেসিং ক্লাব), ম্যাক্সিমো পেরোন (ক্যালসিও কোমো ১৯০৭), লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গুইদো রদ্রিগেজ (ভ্যালেন্সিয়া), আনিবাল মোরেনো (রিভার প্লেট), মিল্টন দেলগাদো (বোকা জুনিয়র্স), আলান ভারেলা (এফসি পোর্তো), এজেকুয়েল ফার্নান্দেজ (বায়ের লেভারকুসেন), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি)।
এজেকুয়েল প্যালাসিওস (বায়ের লেভারকুসেন), এনজো ফার্নান্দেজ (চেলসি), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভান্নি লো সেলসো (রিয়াল বেতিস), নিকোলাস ডমিঙ্গুয়েজ (নটিংহ্যাম ফরেস্ট), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), ভ্যালেন্টিন বার্কো (স্ট্রাসবুর্গ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (ক্যালসিও কোমো ১৯০৭), ফ্রাঙ্কো মাস্তানতুয়নো (রিয়াল মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাতলেটিকো মাদ্রিদ), টমাস আরান্দা (বোকা জুনিয়র্স)।
নিকোলাস গঞ্জালেস (অ্যাতলেটিকো মাদ্রিদ), আলেহান্দ্রো গারনাচো (চেলসি), গিউলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ), মাতিয়াস সৌলে (রোমা), ক্লাউদিও এচেভেরি (জিরোনা), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), সান্তিয়াগো ক্যাস্ত্রো (বোলোনিয়া), লাউতার মার্টিনেজ (ইন্টার মিলান), হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস), হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ) ও মাতেও পেল্লেগ্রিনো (পার্মা ক্যালসিও)।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















