বিশ্বকাপে খেলতে রোমাঞ্চিত ও অনুপ্রেরণা বোধ করছি: মেসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১১ ৫ সেপ্টেম্বর ২০২৫
জোড়া গোলে আর্জেন্টিনার মাটিতে নিজের শেষ ম্যাচ রাঙালেন লিওনেল মেসি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিশ্বকাপ বাছাইপর্বে ১৭তম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ঐতিহাসিক ম্যাচ সামনে রেখে দুই দিন আগেই আনুষ্ঠানিকভাবে তিনি জানিয়েছিলেন, ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামবেন। তাই বুয়েন্স এইরেসের মনুমেন্তালে পুরো আলো ছিল তার ওপরই।
ম্যাচের প্রথম গোলও আসে মেসির পা থেকে। লিয়ান্দ্রো পারেদেসের লম্বা পসে বল পান হুলিয়ান আলভারেজ। ডান প্রান্ত দিয়ে ভেনেজুয়েলার এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মাঝে দাঁড়ানো মেসিকে পাস দেন তিনি। বল পেয়ে বাঁ-পায়ের চিপ শটে প্রতিপক্ষের জালে বল পাঠান ফুটবল জাদুকর। এতে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় গোলেও অবদান রাখেন মেসি। ৭৬ মিনিটে তার পাস থেকে বল পান গঞ্জালেজ। এ উইঙ্গারের কাটব্যাকে ডাইভিং হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।
৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। থিয়াগো আলমাদার পাসে পেনাল্টি বক্সের ভেতরে বল জালে পাঠান তিনি। ৮৯ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ওয়ান্ডারম্যান। কিন্তু অফসাইডে গোল বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইপর্বে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের শীর্ষে থেকে আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেন, বিশ্বকাপ নিয়ে আগেও বলেছি, আমার মনে হয় না আরেকটি আসর খেলব। কারণ আমার বয়স। এটাই বাস্তবতা। ইতোমধ্যে আমরা আরেকটি বিশ্বকাপের কাছে চলে এসেছি। তাই আমি এটা খেলতে রোমাঞ্চিত ও অনুপ্রেরণা বোধ করছি। সবসময় আমি বলি, দিন ধরে এগিয়ে যাব, দেখব কেমন বোধ করি।
তিনি আরও বলেন, ভালো থাকার চেষ্টা করছি। সব কিছুর ওপরে, আমি নিজের কাছে সৎ আছি। শারীরিকভাবে ভালো থাকলে আমি এটা উপভোগ করি। কিন্তু সেটা না হলে, সত্যি আমার সময় ভালো কাটে না। দেখা যাক সামনে কি হয়। বিশ্বকাপ নিয়ে এখনও আমি কোনও সিদ্ধান্ত নেইনি।
আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের মতো বিশ্বকাপ বাছাইপর্বে ১৭তম রাউন্ডে খেলতে নেমেছিল ব্রাজিলও। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে সেলেকাওরা। দলের হয়ে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো জিমারায়েস। এই জয়ে আসন্ন আসরের বাছাইপর্বে ১৭ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















