বিশ্বকাপের ফাইনাল মাতাবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:১২ ১৪ মে ২০২৬
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া সুপার বোল ধাঁচের ‘হাফটাইম শো’-তে একসঙ্গে মঞ্চ মাতাবেন পপ সাম্রাজ্যের রানি ম্যাডোনা, লাতিন সম্রাজ্ঞী শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।
বুধবার রাতে ফিফা আনুষ্ঠানিকভাবে এই চমকপ্রদ ঘোষণা দেয়।
২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতেই বিশ্বসংগীতের এই তিন প্রভাবশালী শক্তিকে এক সুতোয় বাঁধছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বুধবার রাত ৯টায় ফিফার প্রকাশিত একটি বিশেষ টিজার ভিডিওতে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন এবং শিশুদের প্রিয় চরিত্র এলমোকে এই মেগা চমকের ঘোষণা দিতে দেখা যায়।
ভিডিওতে আরও উপস্থিত ছিল মাপেটস দলের পরিচিত মুখ মিস পিগি, কেরমিট দ্য ফ্রগসহ অন্যান্য সদস্যরা। মজার ছলে ভিডিওতে দেখানো হয়, ক্রিস মার্টিন ও এলমো মিলে বিশ্বকাপের প্রথম হাফটাইম শোর জন্য ম্যাডোনা, শাকিরা ও বিটিএসকে নির্বাচন করছেন। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে এই বিরল পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন কোটি ফুটবল ও সংগীতপ্রেমী।
ফিফা জানিয়েছে, এই হাফটাইম শো শুধু বিনোদনের জন্য নয়, এর পেছনে রয়েছে একটি বৈশ্বিক সামাজিক উদ্যোগও। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশনে। বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবল প্রশিক্ষণের সুযোগ নিশ্চিতে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে ডোজা ক্যাট, টেমস ও জে বালভিনদের নিয়ে ছোট পরিসরে হাফটাইম বিনোদনের পরীক্ষা চালিয়েছিল ফিফা। সেই শিল্পীদের নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ক্রিস মার্টিন।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন। ফুটবলের সবচেয়ে বড় এই আসরের ফাইনাল এমনিতেই বিশ্বের সর্বাধিক দর্শকপ্রিয় ক্রীড়া ইভেন্ট। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল সরাসরি দেখেছিলেন ৫০ কোটির বেশি মানুষ। তুলনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন সুপার বোলের দর্শক সংখ্যা অনেক কম; ২০২৫ সালের সুপার বোল গড়ে দেখেছিলেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ দর্শক।
ম্যাডোনা, শাকিরা ও বিটিএসের মতো বিশ্ব তারকাদের অংশগ্রহণ এবার বিশ্বকাপের সেই উন্মাদনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক অত্যন্ত নিবিড়। ২০১০ বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে তিনি বিশ্বজুড়ে ভক্তদের হৃদয় জয় করেছিলেন।
অন্যদিকে ম্যাডোনা পপসংগীতের ইতিহাসের অন্যতম কিংবদন্তি এবং বিটিএস বর্তমান প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী সংগীতদলগুলোর একটি। ১৯৯৪ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ বসছে।
২০২৬ আসরের ফাইনাল মঞ্চে এই তিন নক্ষত্রের উপস্থিতি যে বিশাল বৈশ্বিক আলোড়ন তৈরি করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















