বিশ্বজুড়ে ‘অ্যাভাটার ঝড়’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৪ ২৬ ডিসেম্বর ২০২৫
১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসেও মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর সমালোচকেরা জেমস ক্যামেরনের সিনেমাটিকে সেভাবে পাত্তা না দিলেও বক্স অফিসে ভালো দাপট দেখাচ্ছে; বড়দিনেও আয়ে এগিয়ে আছে ‘অ্যাভাটার ৩’।
ক্রিসমাস ইভে উত্তর আমেরিকার বক্স অফিসে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে জেমস ক্যামেরন পরিচালিত বিজ্ঞান কল্পকাহিনির ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ডিজনির টোয়েনটিনথ সেঞ্চুরি স্টুডিওস প্রযোজিত ছবিটি গত বুধবার এক রাতেই আয় করেছে ১ কোটি ৭ লাখ ডলার, যা এসেছে উত্তর আমেরিকার ৩ হাজার ৮০০টি প্রেক্ষাগৃহ থেকে।
তবে এই আয় ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’–এর তুলনায় কিছুটা কম। ওই বছর ছবিটি ক্রিসমাস ইভে আয় করেছিল ১ কোটি ৪৮ লাখ ডলার। তবে সে বছর ক্রিসমাস ইভ পড়েছিল শনিবার, যা সাধারণত সিনেমা দেখার জন্য সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় দিন।
ডিজনির পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রোববার—এই চার দিনে ‘অ্যাভাটার ৩’ আয় করতে পারে ৭ কোটি ৫০ লাখ থেকে ৮ কোটি ডলার। মুক্তির এক সপ্তাহ পেরোতেই ছবিটি উত্তর আমেরিকায় আয় করেছে ১২ কোটি ৯৬ লাখ ডলার, আর আন্তর্জাতিক বাজারে আয় ৩৫ কোটি ৩৭ লাখ ডলার। সব মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৪৮ কোটি ৩৩ লাখ ডলারে।
বড়দিন উপলক্ষে মুক্তির আগে গত বুধবার প্রিভিউ শোতে প্রদর্শিত হয়েছে তিনটি নতুন ছবি—টিমোথি শ্যালামে অভিনীত স্পোর্টস ড্রামেডি ‘মার্টি সুপ্রিম’, মিউজিক্যাল ড্রামা ‘সং সাং ব্লু’ ও ডিজাস্টার কমেডি ছবি ‘অ্যানাকোন্ডা’।
‘অ্যানাকোন্ডা’ বুধবার প্রিভিউ শোতে ২ হাজার ৮০৮টি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে ২১ লাখ ডলার। ছবিটি বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত চার দিনে আয় করতে পারে প্রায় দুই কোটি ডলার।
৪ কোটি ৫০ লাখ ডলার বাজেটের এই মেটা-রিবুট ছবির গল্প দুই বন্ধুকে নিয়ে, যারা নিজেদের শৈশবের প্রিয় ছবি ১৯৯৭ সালের ‘অ্যানাকোন্ডা’ নতুন করে বানাতে জঙ্গলে যায়; কিন্তু গল্পে মোড় নেয় তখনই, যখন বাস্তব জীবনের এক ভয়ংকর অ্যানাকোন্ডা তাদের শিকার করতে শুরু করে।
প্রিভিউ আয় তালিকায় ‘অ্যানাকোন্ডা’র খুব কাছেই রয়েছে ‘মার্টি সুপ্রিম’। ছবিটি ২ হাজার ৬৬৮টি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে ২০ লাখ ১০ হাজার ডলার। সীমিত পরিসরে মুক্তির এক সপ্তাহ পেরিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩১ লাখ ৫০ হাজার ডলার।
তবে শৈল্পিক ঘরানার ছবিটি চার দিনের ছুটিতে দুই কোটি ডলারের বেশি আয় করার লক্ষ্য নিয়েছে। সাত কোটি ডলার বাজেটের এই ছবির জন্য এমন সূচনা বেশ আশাব্যঞ্জক বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এতে বড় ভূমিকা রেখেছেন টিমোথি শ্যালামে নিজেই—কাল্পনিক টেবিল টেনিস চ্যাম্পিয়ন মার্টি মাউজার চরিত্রে অভিনয় করা এই তারকা ছবির প্রচারে একাই যেন পুরো মার্কেটিং টিম হয়ে উঠেছেন। ছবিটি পরিচালনা করেছেন ‘আনকাট জেমস’খ্যাত জশ সাফাদি।
‘সং সাং ব্লু’ বুধবার প্রিভিউ আয় প্রকাশ করেনি। তবে অনুমান করা হচ্ছে, ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে ২ হাজার ৪০০টি প্রেক্ষাগৃহ থেকে আয় করতে পারে ১ কোটি থেকে ১ কোটি ৪০ লাখ ডলার।
তিন কোটি ডলার বাজেটের এই ছবি পরিচালনা করেছেন ব্রুয়ার। এতে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান ও কেট হাডসন। গল্পটি দুই হতাশাগ্রস্ত সংগীতশিল্পীকে নিয়ে, যারা একসময় নিল ডায়মন্ড ট্রিবিউট ব্যান্ড গড়ে তোলে।
এদিকে বুধবারের বক্স অফিস তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডিজনির অ্যানিমেশন ছবি ‘জুটোপিয়া ২’। ছবিটি এক দিনে ৩ হাজার ৫৪০টি সিনেমা হল থেকে আয় করেছে ৩২ লাখ ডলার।
থ্যাংকসগিভিংয়ের সময় মুক্তির পর থেকে ছবিটি উত্তর আমেরিকায় আয় করেছে ২৯ কোটি ৬০ লাখ ডলার, আর বিশ্বব্যাপী আয় ১৩০ কোটি ডলার। এর মাধ্যমে ‘জুটোপিয়া ২’ চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা হলিউড ছবি হয়ে উঠেছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











