বিসিবি নির্বাচন: ভোট দেননি তামিম, জানালেন ফেসবুকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৩ ৬ অক্টোবর ২০২৫
নানা নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের দিন পাঁচেক আগে সরে দাঁড়ান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নাম প্রত্যাহারের পাশাপাশি দেননি ভোটও।
তবে ভোটের দিন গুঞ্জন রটে, তামিম প্রার্থী না হলেও ই-মেইলে ভোট দিয়েছেন। অবশ্য এই গুঞ্জন সত্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তামিম জানিয়েছেন, তিনি ভোট দেননি।
সোমবার রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে চলছে বিসিবি নির্বাচন। সকাল ১০টা শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এখন চলছে ভোট গণনা প্রক্রিয়া।
ভোটগ্রহণ শেষের কিছুক্ষণ পরই তামিম নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, “অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।”
দেশের বাইরে থাকায় তামিম ই-ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে ভোট দিতে চাওয়া নিয়ে দেশসেরা এই ওপেনার স্ট্যাটাসে আরও লিখেছেন, “আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে। কারণ, দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।”
বিসিবির এই নির্বাচনে মোট ভোটার ১৫৬ কাউন্সিলর। এর মধ্যে ৫৮ জন ভোটারই ই-মেলের মাধ্যমে ভোট দিয়েছেন। বাকি ৯৮ জনের ভোট প্রক্রিয়া শেষ হয়েছে বিকেল ৪টার আগে।
বোর্ডের ২৫ জন পরিচালকের মধ্যে ২৩ জন ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। বাকি দুই জন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি হয়ে।
নির্বাচিত হতে যাওয়া ২৩ জনই ফলাফল গঠন শেষে পর্যালোচনা পর্ষদের মিটিংয়ে বসবেন। ওই মিটিংয়ে পরিচালকদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সভাপতি। পরে বেছে নেওয়া হবে দুই সহ-সভাপতিও।
সভাপতি হিসেবে এবারও বিসিবিতে আসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সবকিছু ঠিক থাকলে খণ্ডকালীন বিসিবি প্রধান থেকে এবার পাকাপাকিভাবে আগামী চার বছরের জন্য বিসিবির মসনদে বসতে যাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
এ ছাড়াও বোর্ডে নতুন করে ফিরছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। কয়েক মাস আগে সভাপতির দায়িত্ব হারানো ফারুক ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়ে আসছেন বিসিবির পর্যালোচনা পর্ষদে।
নির্বাচনে কতজন ভোট দিয়েছেন সেটি এখনো জানা যায়নি। এই নির্বাচন ঘিরে বিতর্ক-সমালোচনা কম হয়নি। ভোটের দিনও অভিযোগ তুলেছেন অনেকে। তবে বিসিবি সভাপতি পদ প্রার্থী আমিনুল নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পরিচালক পর্ষদে আসতে যাওয়া সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদও জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।
গত ১ অক্টোবর বিসিবির পরিচালক পদের নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম। নানান বিতর্ক এবং সরকার-বিএনপির পাল্টাপাল্টি রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















