ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
১১৩

বিসিবির অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫০ ৩০ এপ্রিল ২০২৬  

কদিন আগেই ভেঙে গেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পর্যালোনা পর্ষদ। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ তামিম ইকবালকে প্রধান করে একটি অ্যাডহক কমিটি গঠন করে।   

বর্তমানে থাকা ১১ সদস্য বিশিষ্ট এই অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবির কমিটিকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ ৭ আইনজীবী এ রিট দায়ের করেন।

গত ৭ এপ্রিল বিসিবির তিন মাস মেয়াদে নতুন একটি ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নতুন অ্যাডহক কমিটির সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

এনএসসি জানায়, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।

 
খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর