ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
২০৮৭

বিয়ে করলেন রনবীর-দীপিকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৯ ৬ ডিসেম্বর ২০১৮  

বলিউড সুপারস্টার রনবীর সিং ও দীপিকা পাড়ুকোন গাঁটছড়া বেঁধেছেন। ছবি সংগৃহীত

বলিউড সুপারস্টার রনবীর সিং ও দীপিকা পাড়ুকোন গাঁটছড়া বেঁধেছেন। ছবি সংগৃহীত

বলিউড সুপারস্টার রনবীর সিং ও দীপিকা পাড়ুকোন গাঁটছড়া বেঁধেছেন। সেলিব্রিটি এই যুগল বুধবার ইতালির লেক কোমোতে অনাড়ম্বরভাবে বিয়ে করেন।

বিয়ের ব্যাপারে তারকা দম্পতি এখনো কিছু বলেননি অথবা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেননি।

দীপিকা বর্তমানে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় নারী তারকা। তিনি হলিউডের সিনেমা ‘এক্সএক্সএক্স রিটার্ন অব জান্ডার কেজ’ সিনেমায় জনপ্রিয় তারকা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেছেন।

নভেম্বরের ১৪ ও ১৫ তারিখে বিয়ে হবে বলে গত মাসে ঘোষণা দিয়েছিলেন দীপিকা ও রনবীর।

এই যুগল ২০১৩ সাল থেকে প্রেম করছেন। তবে মানুষের কাছে তাদের সম্পর্কের কথা গোপন রাখেন।

নবদম্পতির বন্ধু ভারতীয় চলচ্চিত্র পরিচালক করন জোহর টুইট করে তাদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘খুব সুন্দর ও চমৎকার জুটি! সাবধান! নজর লেগে যেতে পারে! তোমাদের দুজনকে অভিনন্দন! আমি তোমাদের ভালোবাসি। তোমাদের বাকী জীবন ভালোবাসা ও আনন্দে কাটুক!’

রনবীর ও দীপিকা চলতি বছরের গোড়ার দিকে ইতিহাস ভিত্তিক একটি সিনেমায় অভিনয় করেন। বিতর্কিত সিনেমাটি নিয়ে ভারতের উত্তরাঞ্চলে ব্যাপক সহিংস বিক্ষোভ হয়।

ওই সিনেমায় দীপিকা একজন কিংবদন্তী হিন্দু রানীর চরিত্রে এবং রনবীর একজন মুসলিম বিজেতার চরিত্রে অভিনয় করেন।