বিয়ের ছবিতে বাজিমাত তাহসান-রোজার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৮ ৯ জানুয়ারি ২০২৫
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের ফেসবুক ফলোয়ার ছিল ৯.৬ মিলিয়ন অর্থাৎ ৯৬ লাখ। তার বিয়ের পর তা প্রায় ৩ লাখ বেড়েছে। শিগগিরই কোটি ভক্তের ফেসবুক পেজ হতে যাচ্ছে এটি।
গত শুক্রবার রাতে নিজের দ্বিতীয় বিয়ের খবর দেন তাহসান খান। গায়ে হলুদের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ফলে তার ফেসবুক পেজে ফলোয়ার বাড়তে থাকে।
ওই পোস্টে ১৭ লাখ ভক্ত রিয়্যাক্ট করেছেন। ১ লাখের বেশি অনুরাগী সেটি শেয়ার করেছেন। আর মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন ৩ লাখ অনুসারী।
সেই ছবি ভাইরাল হওয়ার পর আলোচনায় আসেন তাহসানের নববধূ রোজা আহমেদও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে খুঁজতে থাকেন সমর্থকরা। ফলে তার ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের পেজটি ভাইরাল হয়। এই ফেসবুক পেজে অনুসারীও প্রতিমুহূর্তে বেড়েই চলেছে।
রোজার ফলোয়ার ছিল ৯ লাখের মতো। বিয়ের পর সেটি ৫ লাখ বেড়েছে। বর্তমানে তার অনুসারী ১.৪ মিলিয়ন অর্থাৎ ১৪ লাখ।
গত ৫ জানুয়ারি এই ফেসবুক পেজে প্রথম তাহসানের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেন রোজা। সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ৩ হাজারের বেশি সেটি শেয়ার হয়েছে। অন্যদিকে প্রায় সাড়ে ৩ লাখ অনুসারী তাতে রিয়্যাক্ট করেন। ২৪ হাজার ভক্ত তাদের অভিনন্দন জানান।
রোজা বরিশালের মেয়ে। তিন বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন তিনি। সেখানে রোজাস ব্রাইডাল মেকওভার নামে তার প্রতিষ্ঠানও আছে।
নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই থাকতে চান রোজা। তবে দেশেও কাজ করার ইচ্ছা আছে তার। গত মাসে তিনি দেশে এসেছেন। জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্রাইডাল মেকআপের ওপর বেসিক মাস্টার ক্লাস নেবেন। বর্তমানে এই দম্পতি হানিমুনে মালদ্বীপে রয়েছেন।
২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই কন্যা সন্তানের জন্ম দেন মিথিলা।
আইরার জন্মের চার বছর পর বিচ্ছেদের ঘোষণা দেন মিথিলা-তাহসান। ডিভোর্সের পর মায়ের কাছেই থাকে আইরা। তবে বাবার সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
মিথিলা-তাহসানের বিচ্ছেদ সহজভাবে মেনে নেননি ভক্তরা। অভিযোগের আঙুল উঠেছিল মিথিলার দিকেই। তাহসানকে ডিভোর্সের পর ২০১৯ সালের ডিসেম্বরে ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











