বৃষ্টি ও শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৩ ৮ ডিসেম্বর ২০২৩
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত বুধবার থেকেই টানা বৃষ্টি ঝরছে। বৃহস্পতিবারও দিনজুড়ে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ শুক্রবারও এ বৃষ্টি অব্যাহত থাকবে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান ও রবিশস্যের। সেই সঙ্গে ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমজীবী মানুষেরও।
বৃষ্টি শেষে দুয়েকদিন পরই শীত নামার আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও দেশজুড়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দিনশেষে দেখা মিলতে পারে ঝলমলে রোদের।
এদিকে গত দু’দিনের বৃষ্টিতে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু আলুর খেত ডুবে গেছে। ফলে আলুর বীজ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে গত এক সপ্তাহের মধ্যে যাঁরা আলুর বীজ রোপণ করেছিলেন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার কৃষকেরা বলছেন, এক দিনের মধ্যে পানি কমে না গেলে সব সবজিই পচে যাবে। সে ক্ষেত্রে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে কেটে যাচ্ছে। আজ শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আর মেঘ কেটে গেলেই শীতের প্রকোপ বাড়বে।
এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌলভীবাজারের কমলগঞ্জে আমন ধানের ক্ষতি যেমন হয়েছে, তেমনি রবিশস্যেরও ক্ষতি হয়েছে। কোথাও কোথাও পাকা ধানখেতে পানি জমেছে।
এদিকে, রাজধানীর ঢাকা ও এর আশপাশের এলাকায় গতকাল ৬ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স