বোয়ালখালীর লোকালয়ে হাতির পাল, আতংক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৯ ২৩ নভেম্বর ২০১৯
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল এলাকায় অবস্থান নিয়েছে হাতির পাল। সাত হাতির পালের মধ্যে রয়েছে চারটি বাচ্চা হাতি।
শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা হাতিগুলোকে দেখতে পায়। হাতির পালটি কয়েকবার আশপাশের ফসলি জমিতে নেমে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দিনভর স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হাতিগুলোকে সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ধারণা, প্রায় ১০-১২ কিলোমিটার দূরের করলডেঙ্গা পাহাড় থেকে হাতিগুলো লোকালয়ে এসে পড়েছে।
কধুরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিচ বলেন, ভোরে নামাজ পড়তে গিয়ে এক ব্যক্তি হাতিগুলোকে দেখতে পায়। পূর্ব কধুরখীলের বায়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় সাতটি হাতি আছে। এরমধ্যে চারটি বাচ্চা হাতি। এখানে আশপাশে পাহাড় নেই। সম্ভবত জ্যেষ্ঠপুরা অথবা দূরের করলডেঙ্গার পাহাড় থেকে হাতিগুলো এসেছে। এই এলাকায় জীবনে আমরা হাতি দেখিনি। এতদূর কিভাবে এলো সেটা বুঝতে পারছি না।
হাতি নেমে আসার খবর শুনে ওই এলাকায় লোকজন জড়ো হয়ে যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে হাতির পাল মসজিদ সংলগ্ন সুপারি বাগানে অবস্থান নেয়। সেখান থেকে বেরিয়ে কয়েকবার পাশের ধানক্ষেতে নামে।
বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, বনবিভাগের লোকজন চেষ্টা করেছে হাতিগুলো সরাতে। সন্ধ্যা পর্যন্ত সেটা সম্ভব হয়নি।
তিনি বলেন, সাতটি হাতি দেখেছি। তবে স্থানীয়দের দাবি, পালে মোট নয়টি হাতি আছে। করলডেঙ্গা পাহাড় ওই এলাকা থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে।
স্থানীয় বাসিন্দা বদিউল আলম বলেন, হয়ত পথ হারিয়ে অথবা পাকা ধানের গন্ধে হাতি এখানে চলে এসেছে। করলডেঙ্গা পাহাড় থেকে এখানে আসতে কমপক্ষে চারটি ইউনিয়ন পেরিয়ে আসতে হয়। এভাবে হাতি নামায় এলাকাবাসী আতঙ্কিত বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, হাতির দল দেখতে ভোর থেকে এ এলাকার চারদিকে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

