ব্রুনাইয়ের জালে দুই হালি গোল বাংলাদেশ যুবাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০৪ ২৪ নভেম্বর ২০২৫
এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামের জালে দুই হালি গোল করলো লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ ম্যাচটি জিতেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে তারা। আর ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে স্বাগতিক চীন। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান শ্রীলঙ্কার।
চীনের ইয়ং চুহান স্পোর্টিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। সেই সুবাদে ম্যাচের ১৩ মিনিটেই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে প্রথম গোলটি করেন অপু। ২৩ মিনিটে রিফাত কাজীর দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয়।
প্রথমার্ধে আসে আরও দুটি গোল। ৩৬ মিনিটে রেদুয়ানের দেওয়া পাস থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন শান্ত। দুই মিনিট পর দূরপাল্লার এক দুর্দান্ত শটে এক হালি গোল পূর্ণ করেন মানিক। প্রথমার্ধ শেষ হয় ৪-০ গোল ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই নিজের দ্বিতীয় গোলটি করেন অপু। এদিকে ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রিফাত কাজী। ফলে ব্যবধান দাঁড়ায় ৬-০ তে। দুই মিনিট পর আরও একটি গোল করেন আরিফ। আর ৭৯ মিনিটের খেলায় বায়েজিদ গোলের মাধ্যমে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের।
এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের মূলপর্বে খেলতে হলে বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। এক্ষেত্রে বাংলাদেশের সামনে রয়েছে আরও তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচে জয় পেলেই মূলপর্বে জায়গা পাবেন রিফাত কাজীরা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















