ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
১০৫

বড় চমক নিয়ে আসছেন শাকিব খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩২ ২৯ এপ্রিল ২০২৬  

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘রকস্টার’ শুরু থেকেই দর্শকদের আলোচনায় রয়েছে। ঘোষণা দেওয়ার পর থেকেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এবার সেই উত্তেজনা আরও বাড়িয়ে খুব শিগগিরই প্রকাশ পাচ্ছে সিনেমাটির টিজার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই মুক্তি পাবে ‘রকস্টার’-এর অ্যানিমেশন টিজার। টিজার প্রকাশের পর পর্যায়ক্রমে আসবে সিনেমার গান ও পূর্ণাঙ্গ ট্রেলার।

নির্মাতারা আশা করছেন, টিজারেই দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে। তরুণ নির্মাতা আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছে সান মোশন পিকচার্স লিমিটেড। আগামী ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাবে ‘রকস্টার’।

এবারের সিনেমায় শাকিব খানকে একেবারেই ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেলেও ‘রকস্টার’-এ তিনি হাজির হচ্ছেন নতুন এক আঙ্গিকে। সিনেমাটিতে থাকছে একাধিক গান, যা বিশেষভাবে তরুণ প্রজন্মের পছন্দ মাথায় রেখে তৈরি করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, মুক্তির আগেই ‘রকস্টার’-এর গানগুলো দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। শুধু সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাও সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত হবেন বলে মনে করছেন নির্মাতারা।

‘রকস্টার’ ছবিতে শাকিব খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলাসহ আরও অনেকে।

 
বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর