ভারতে অনুমোদন পেল দুটি ভ্যাকসিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৮ ৩ জানুয়ারি ২০২১
করোনাভাইরাস প্রতিরোধে সিরাম ইনিস্টিটিউট অব ইন্ডিয়া এবং ইন্ডিয়া বায়োটেক লিমিটেড উৎপাদিত ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ ও ‘কোভ্যাক্সিন’ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে ভারত। দেশটির ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) রবিবার সকালে কোভিড-১৯ এর বিরুদ্ধে অক্সফোর্ড-আস্ট্রাজেনেকা এবং ভারত বায়োটেকের জন্য আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদনের ঘোষণা দিয়েছে।
ডিসিজিআই ক্যাডিয়েল হেলথকেয়ার লিমিটেডকে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল প্রোটোকল পরিচালনা করার অনুমোদন দিয়েছে। ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি জানায়, এম/এস সিরাম ও এম/এস ভারত বায়োটেক ভ্যাকসিনকে দুটি ডোজ পরিচালনা করতে হবে। তিনটি ভ্যাকসিনের সবটিকেই ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে।
শনিবার সন্ধ্যায় সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) অধীন সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি) অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য এবং সীমিতভাবে ব্যবহারের জন্য কোভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে।
পালমোনোলোজি, রোগ-প্রতিরোধ বিদ্যা, মাইক্রোবায়োলোজি, ফার্মাকোলোজি, ও অভ্যন্তরীণ ওষুধ বিশেষজ্ঞদের সমন্বয়ে সাবজেক্ট এক্সপার্ট কমিটি গঠিত। ডিসিজিআই’র চূড়ান্ত অনুমোদন পাওয়ায় টিকাদান কর্মসূচি যেকোনও সময় শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান ভি জি সোমানি।
ডিসিজিআই’র এ ঘোষণার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন প্রাপ্ত দু’টি ভ্যাকসিন দেশে উৎপাদিত হচ্ছে।
তিনি একটি ‘আত্মনির্ভরশীল ভারত’ বিনির্মাণের স্বপ্ন পূরণের জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ জানান।
কোভ্যাক্সিন দেশটির নিজস্ব উদ্ভাবিত ভ্যাকসিন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর সহযোগিতায় ভারত বায়োটেক এটি আবিষ্কার করেছে।
ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’র ভি জি সোমানি দাবি করেছেন, হালকা জ্বর, ব্যথা ও অ্যালার্জির মতো পার্শ্ব-প্রতিক্রিয়া হলেও ভ্যাকসিনগুলো ১১০ ভাগ নিরাপদ। আর এসব পার্শ্ব-প্রতিক্রিয়া যেকোনও ভ্যাকসিনেই হয়।
তিনি বলেন, আমরা এমন কিছু কখনই অনুমোদন দিব না, যা জনস্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। জনস্বাস্থ্যের জন্য সামান্যতম ঝুঁকি হলেও আমরা অনুমোদন দেই না। তবে সব ভ্যাকসিনেই জ্বর, ব্যাথা ও অ্যালার্জি’র মতো পার্শ্ব-প্রতিক্রিয়া থাকে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের ১২৫টি জেলায় টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। দুর্গম গ্রাম ও শহর এলাকাগুলোতে পর্যাপ্ত টিকাদান কর্মসূচি চালানো হবে। দেশটি কোভিড-১৯ টিকাদান কর্মসূচি চালানোর জন্য প্রস্তুত রয়েছে। সরকার করোনাভাইরাসের বিরুদ্ধে এ যুদ্ধের অংশ হিসেবে ৩০ কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করছে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে এ অভিযান সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। সম্মুখ-যোদ্ধাদের টিকা প্রদান করেই এ কর্মসূচি শুরু হবে।
ন্যাশনাল এক্সপার্ট গ্রপ অব ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯ (এনইজিবিএসি) জানায়, সর্বপ্রথম করোনাভাইরাস মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা সরকারি ও বেসরকারি হাসপাতালের প্রায় ১ কোটি স্বাস্থ্যকর্মী, অন্যান্য সম্মুখ যোদ্ধা এবং ৫০ বছরের বেশি বয়স্কদের ২ কোটি টিকা দেয়া হবে।
পুলিশ বিভাগ, সশস্ত্র বাহিনী, হোম গার্ড, দুর্যোগ ব্যবস্থাপনা ও বেসামরিক সংস্থা, কারারক্ষী, পৌরসভা কর্মী ও রাজস্ব কর্মকর্তাদের মাঝে এ দুই কোটি টিকা প্রদান করা হবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

