ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে চেষ্টা করেছিল বিএনপি: ফখরুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৪ ২৯ ডিসেম্বর ২০১৮
ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী বিএনপি। দেশটির সঙ্গে বিভিন্ন সময় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে দলটি। গেল আগস্টে প্রতিবেশি দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে ব্যাংককে বৈঠক করার চেষ্টাও করেছিল বিএনপি। খোদ দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জামায়াতের সঙ্গে ঐক্য, অবসর সময়ে ভালো লাগার বিষয়গুলোও উল্লেখ করেন।
রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার দিনভর চলবে ভোটগ্রহণ।নির্বাচন সামনে রেখে এ আলাপচারিতা। নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এখানে কোনো নির্বাচনী প্রচার নেই। সন্ত্রাসের রাজত্ব বিরাজ করছে, রাষ্ট্রীয় সন্ত্রাসের দমনপীড়ন চলছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে আছেন। তার ছেলে তারেক জিয়া দণ্ড মাথায় নিয়ে লন্ডনে আছেন। এমন পরিস্থিতিতে দলের নেতৃস্থানীয় ভূমিকায় আছেন মির্জা ফখরুল। ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে সাক্ষাৎকারটি দেন তিনি।
মির্জা ফখরুলের প্রথম অভিযোগ, আমার স্ত্রী ও ৩২ বছর বয়সী শিক্ষক মেয়ে নির্বাচনী প্রচারে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন; যা কল্পনাও করিনি।
খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তার সঙ্গে তিনবার দেখা করতে পেরেছেন মির্জা ফখরুল, আমরা নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার আগে তার (খালেদা জিয়া) অনুমতি নিয়েছি।তারেকের সঙ্গেও পরামর্শ করেছি। আমি জনগণের প্রতিনিধিত্ব করি। আমরা উদার গণতান্ত্রিক দল। আমরা অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যেতে চাই।
ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা দেশের বাইরে ভারতীয় নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। আমরা ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ চেয়েছিলাম। তিনবার দেখা করেছি। ভারতীয় কূটনীতিকেরা সাক্ষাৎ করতে তেমন আগ্রহী নন বলে মনে হয়েছে। সম্ভবত তারা বিএনপির নেতাদের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরাগভাজন হতে চাননি।
তিনি যোগ করেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। আমরা সাম্প্রদায়িকতা ও মৌলবাদে বিশ্বাস করি না। এ বিষয়ে আমাদের নিয়ে ভারতের ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করি। এটা পুরোপুরি মিথ্যা ধারণা যে, আমরা ভারতবিরোধী। এটা আওয়ামী লীগের সৃষ্ট অপপ্রচারের অংশ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছি। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া ২০১২ সালে দিল্লি সফর করেন। ২০১৪ সালে ভারতে বিজেপি ক্ষমতায় যাওয়ার পর আমরা ভেবেছিলাম, পরিস্থিতির উন্নতি হবে। নরেন্দ্র মোদির সঙ্গে তার খুবই সফল বৈঠক হয়েছিল। তবে এরপর আর কিছু ঘটেনি। আর কোনো ফলোআপ নেই। আমরা হতাশ হয়ে পড়েছিলাম। আমরা এ বছরের আগস্টে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে ব্যাংককে বৈঠকের দিন ঠিক করার চেষ্টা করেছি। তবে ভারতীয় পক্ষ এড়িয়ে গেছে।
জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির মাখামাখি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত বিষয়ে আমাদের প্রশ্ন করা হলে আমি বলি, দেখুন, বিএনপি জামায়াত নয়। বিএনপি ইসলামি আইনে বিশ্বাস করে না। বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। জামায়াতের জন্য আমাদের কোনো মোহ নেই।
জোট থেকে বিএনপির প্রতীক ধানের শীষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২২ জামায়াত নেতা। মির্জা ফখরুলের ভাষ্য, জামায়াতের সঙ্গে ঐক্য একটি কৌশল। তাদের সঙ্গে থাকার কারণে অন্তত ৫০টি আসনে সুবিধা পাওয়া যাবে। আমাদের ছাড়া তাদের মাত্র তিনটি আসন কমবে।
২০০১-০৬ সালের শাসনামলে বিএনপির শরিক হিসেবে জামায়াত ভারতের প্রতি তীব্র বিদ্বেষপূর্ণ ছিল। তিনি বলেন, বিজেপি ডানপন্থী রাজনৈতিক দল। আরএসএসও সেখানে আছে। আমাদের তাদের (জামায়াত) সঙ্গে কোনো সমস্যা নেই। দুর্ভাগ্যজনক হলো, আমি বুঝতে পারি না ভারত কেন আওয়ামী লীগ সরকারের নির্যাতন, গুম, খুনের মতো অপকর্মগুলো দেখেও না দেখার ভান করে। সাধারণ মানুষের মনে একটা ধারণা আছে, ভারত আওয়ামী লীগকে সহায়তা করে। আওয়ামী লীগ একটি ঘৃণিত রাজনৈতিক দল। তবে শুধু ভারতের কারণে তারা টিকে আছে। ভারতই আওয়ামী লীগকে শক্তিশালী করছে। তার অভিযোগ, পুলিশ ও আমলাতন্ত্রের সঙ্গে ভারতীয় হাইকমিশনের ‘ভালো যোগাযোগ’ রয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, তাদের মূল লক্ষ্য এখন ‘ভোটের অধিকার’ ও ‘স্বাধীনভাবে বাঁচা’; যাতে পুলিশ কাউকে তুলে নিয়ে না যায়। জিয়া পরিবারকে ছাড়া বিএনপির কথা অকল্পনীয়—মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়া ক্যারিশমাটিক নেত্রী।
অবসর সময়ে মির্জা ফখরুল বাংলা ভাষার ধ্রুপদি চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। বিশেষ করে উত্তমকুমার ও সুচিত্রা সেনের সিনেমা তার প্রিয়। পছন্দের তালিকায় আছে স্বনামধন্য বাঙালি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ছবি। জানালেন, সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ আর ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ তার প্রিয় সিনেমা। তার পছন্দের তালিকায় আছেন গোবিন্দ নিহালানি, গৌতম ঘোষ আর নন্দিতা দাশ। তার শেষ কথা ছিল, প্রধানমন্ত্রী হওয়ার বাসনা কখনো আমার নেই। দলের নেতারা যা করতে বলবেন, আমি তা-ই করব।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



