বাংলাদেশ সিরিজ সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৬ ১৩ মে ২০২৫
নতুন যাত্রায় নামছে পাকিস্তানের সাদা বলের ক্রিকেট। অনিয়ম, অভিজ্ঞতা আর ব্যর্থতার দোলাচলে দিশেহারা হয়ে এবার সামনে এগিয়ে যেতে চাইছে তারা। আর সেই পথের সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছে নিউ জিল্যান্ডের অভিজ্ঞ কোচ মাইক হেসনকে। চলতি মাসের ২৬ তারিখ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন পাকিস্তান জাতীয় দলের কোচিং অধ্যায়। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হবে তার এই নতুন মিশন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভবিষ্যতের লক্ষ্য সামনে রেখে তারা এমন একজনকে চেয়েছেন যিনি অভিজ্ঞ এবং সফল। হেসন সেই মানদণ্ডে পুরোপুরি উত্তীর্ণ। শুধু জাতীয় দলই নয়, ভবিষ্যৎ প্রতিভা তৈরির দায়িত্বও নতুন করে সাজাচ্ছে বোর্ড। হাই পারফরম্যান্স ইউনিটের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে এক সময়ের গতি দানব আকিব জাভেদকে।
দুজনকেই বেছে নেওয়া হয়েছে বহু প্রার্থী থেকে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে বোর্ডের এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। মাইক হেসনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নিউ জিল্যান্ডের ডাগআউটে থেকেই তিনি দলকে পৌঁছে দিয়েছিলেন ২০১৫ বিশ্বকাপের ফাইনালে। এছাড়া, কেনিয়া জাতীয় দল ও পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেডের সাথেও কাজ করেছেন তিনি।
এবার তার সামনে বড় চ্যালেঞ্জ বিশ্বমঞ্চে আবারও পাকিস্তানকে শক্ত প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলা। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে। অন্যদিকে, আকিব জাভেদ হাই পারফরম্যান্স ইউনিটে তরুণদের তৈরি করবেন আন্তর্জাতিক চ্যালেঞ্জের জন্য। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটে যেন শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়—যেখানে প্রত্যাশা, পরিকল্পনা আর অভিজ্ঞতার ছোঁয়ায় বদলে যেতে পারে তাদের সাদা বলের ভবিষ্যৎ।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
















