ভোটের প্রচারে গম কাটলেন ড্রিমগার্ল হেমা মালিনী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৮ ৪ এপ্রিল ২০১৯
ক্ষেতে নেমে গম কাটছেন হেমা মালিনী। পাশে দাঁড়িয়ে কৃষক-কৃষাণীরা। এ কোনো সিনেমার দৃশ্য নয়। এভাবেই ভোটের প্রচারণা করছেন বিজেপি প্রার্থী হেমা মালিনী। আসন্ন ভারতের জাতীয় নির্বাচনে মথুরা আসন থেকে লড়বেন তিনি।
ভোটের প্রচার চালাতে গিয়েই গম কাটেন বলিউড ‘ড্রিমগার্ল’। পরে কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেন তিনি। তবে তার প্রচার অভিযানকে কটাক্ষ করতেও ছাড়েনি নেটিজেনদের একাংশ।
গেল লোকসভা নির্বাচনে ৩ লাখ ৩০ হাজারের বেশি ভোটে মথুরা থেকে জয়ী হন হেমা। এবারও তিনি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী। গোবর্ধন ক্ষেত্র এলাকা থেকে গেল সোমবার প্রচার শুরু করেন বলি রাণি।
সেখানে ক্ষেতে নেমে কাস্তে দিয়ে গম কাটেন হেমা। শুধু তাই নয়, গম কেটে নিজের হাতে অন্যত্র সরিয়ে রাখেন তিনি। পরে চারটি ছবি টুইট করে আন্ধা কানুনখ্যাত অভিনেত্রী লেখেন, গোবর্ধন ক্ষেত্র থেকে প্রচার শুরু করলাম। সুযোগ হলো মাঠে কাজ করতে থাকা কয়েকজন নারীর সঙ্গে কথা বলার।
দ্রুত ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে তার প্রশংসার চেয়ে তির্যক মন্তব্যই বেশি করেন নেটিজেনরা। একজন লিখেছেন, পাঁচ বছরে আপনার কৃষকদের কথা মনে পড়লো না। ভোট আসতেই ছবি তুলতে চলে এলেন। আপনারা আর কতদিন গরিবদের নিয়ে মজা করবেন?
প্রিয়াঙ্কা সিং যাদব লিখেছেন, নিজের সংসদীয় এলাকার জন্য যদি কিছু করতেন, তা হলে আজ এই কাজের দরকার হতো না। প্রবাল পনিয়ার টুইট, বাহ্ হেমাজি! ভোট আসতেই নাটক শুরু।
অবশ্য কেউ কেউ প্রশংসাও করেছেন। সোনিয়া চোপড়ার লিখেছেন, রাজনীতি, অভিনেত্রী, শিল্পী, মা-সব ভূমিকাতেই আপনি পরিশ্রমী, পারদর্শী। আপনি সৎ ও একনিষ্ঠভাবে কাজ করেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











