ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
১০৭৮

ভয়ংকর বউ প্রিয়াঙ্কা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৮ ২০ মার্চ ২০১৯  

বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া নিজেকে ভয়ংকর বউ বলে দাবি করেছেন। মার্কিন সেলেব্রেটি নিক জোনাসের সঙ্গে তার বিয়ের বয়স সবে সাড়ে তিন মাস পেরোলো। এর মধ্যে এ দাবি করলেন তিনি।

প্রিয়াঙ্কা-নিকের বৈশ্বিক রোমান্সে মুগ্ধ অনুরাগীরা। তাদের দাম্পত্য জীবনের খুঁটিনাটি জানতে ভীষণ আগ্রহী ভক্তকুল। সেসব প্রকাশে কুণ্ঠাবোধ করেন না এ যুগল।

সম্প্রতি একটি চ্যাট শোতে অতিথি হন প্রিয়াঙ্কা। সেখানেই বিবাহিত জীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। নিজেকে দেন ‘ভয়ংকর বউ’ অভিধা।

সাবেক মিস ওয়ার্ল্ড বলেন, কীভাবে রান্নাবান্না করতে হয়, তা আমি জানি না। নিক বনেদি দক্ষিণী পরিবারের। ওর মা রান্নাবান্না করেন। আমি ঠিক তেমনটা নই। ওই দিক থেকে দেখলে, আমি ভয়ংকর বউ।

প্রিয়াঙ্কা বলেন, আমি কেবল ‘ডিম ও টোস্ট’ বানাতে জানি। রান্নাবান্না না পারলেও এ নিয়ে কোনো দুর্ভাবনা নেই স্বামী নিকের। রান্না না জানাটাই তার কাছে ‘চমৎকার’। তাকে আগেই বলেছি আমি রাঁধতে পারি না। সে বলেছিল, ঠিক আছে বেবি, আমিও পারি না।