মহাবিশ্বের প্রথম রং কী ছিল?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৪২ ১৭ সেপ্টেম্বর ২০২৪
মহাবিশ্বের মতোই সীমাহীন একে নিয়ে আমাদের কৌতুহল ও বিস্ময়। অসীম স্থানকাল নিয়ে গঠিত মহাবিশ্ব, যার খানিকটা বিজ্ঞানীরা জানতে পারলেও বেশিরভাগই এখনও অজানা রয়ে গেছে। আর এতোসব জটিল প্রশ্নের সঙ্গে খুব নিরীহ প্রশ্ন হলো, মহাবিশ্বের আদি রং কী ছিল?
সম্প্রতি এর উত্তর জানা যেতে পারে ‘দ্য ইউনিভার্স ইন ১০০ কালার্স: উইয়ার্ড অ্যান্ড ওয়ান্ডার্স কালার্স ফ্রম সায়েন্স অ্যান্ড নেচার’ বই থেকে, যেটি লিখেছেন টাইলার থ্রেশার ও টেরি মুডজ। তাদের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাইট ‘পপুলার সায়েন্স’।
তিন লাখ আশি হাজার বছর বয়সে মহাবিশ্বের রং ছিল উজ্জ্বল-উষ্ণ চকচকে পিচ কমলা। এর পর মহাবিশ্বের তাপমাত্রা নেমে আসে তিন হাজার কেলভিন বা ২৭২৭ ডিগ্রি সেলসিয়াসে (৪৯৩৮ ডিগ্রি ফারেনহাইট)।
এ সময়ের আগে শিশু মহাবিশ্বের প্লাজমার এত ঘন ছিল যে এর মধ্য দিয়ে আলো যেতে পারত না। মহাবিশ্বে কোনো বস্তু তৈরির আগে দরকার ছিল এর তাপমাত্রা যথেষ্ট কমে আসা, যার ফলে পরমাণুর গঠন তৈরি হতে পারে। আর পরমাণু তৈরি না হলে রং তৈরিও সম্ভব নয়।
বর্তমানে মহাবিশ্বের গড় তাপমাত্রা তিন কেলভিনের ঠিক নীচে, যা প্রাচীন মহাবিশ্বের তিন হাজার কেলভিন তাপমাত্রা থেকে সরাসরি পতন। এই অনুমানটি এসেছে ‘কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন’ হিসাব করে, যেটিকে ধরা হয় বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের মূল বিষয় হিসাবে। আদি মহাবিশ্বে তাপমাত্রা সমানভাবে বণ্টিত ছিল, যার তরঙ্গদৈর্ঘ্য মেলে এক কৃষ্ণবস্তুর সঙ্গে।
এটি এমন এক বস্তু বা জিনিস যা তৈরি করা উপাদানের বদলে কেবল এর তাপমাত্রার উপর ভিত্তি করে রং দেখায়। মানুষের পক্ষে যদি এই রংটি আদি মহাবিশ্বের স্থান-কালের পরিব্যাপ্তির সঙ্গে পর্যবেক্ষণ করা সম্ভব হত তবে আমাদের প্রাথমিক মহাবিশ্বের রং হত উষ্ণ কমলা ক্যাম্পফায়ারের মতো।
আর সেই উজ্জ্বল কমলা রংটি ধীরে ধীরে গাঢ় ও বিবর্ণ হতে থাকবে যতক্ষণ না মহাবিশ্বের বয়স প্রায় একশ মিলিয়ন বছরে গিয়ে দাঁড়ায়, সেই সময় জন্ম হয় প্রথম নক্ষত্রের, যার ফলে ক্রমশ তৈরি হয় আমাদের চেনা আজকের মহাবিশ্ব।
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- দৈনিক একটি কলা
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি





