মহামারি সামলাতে যেসব পরামর্শ দিল আইএমএফ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৪ ১৬ এপ্রিল ২০২০
করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ব অভাবনীয় এক সংকটে পড়েছে।
এ কথা জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, বিশ্বের অর্থনীতি এই বছরে অন্তত তিন শতাংশ ক্ষতিগ্রস্ত হবে, যেহেতু কয়েক দশকের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বিশ্বের দেশগুলোর অর্থনীতির অবনতি হচ্ছে।
আইএমএফ বলছে, ১৯৩০-এর দশকের মহামন্দার পরে বিশ্ব সবচেয়ে বড় মন্দার মুখোমুখি হয়েছে।
সংস্থাটি বলছে, করোনা মহামারি যেভাবে বিশ্বকে সংকটে ফেলেছে, তা অভাবনীয়।
আইএমএফ বলছে, এই দীর্ঘমেয়াদি প্রাদুর্ভাব বিশ্বের সরকারগুলো এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সংকট নিয়ন্ত্রণের সক্ষমতাও পরীক্ষার মুখে ফেলেছে।
আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলছেন, এই সংকটের ফলে সামনের দুই বছর ধরে বিশ্বের প্রবৃদ্ধি ৯ ট্রিলিয়ন ডলার কমে যেতে পারে।
'সবচেয়ে বড় লকডাউন'
আইএমএফ-এর সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে যুক্তরাজ্য, জার্মানি, জাপান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর দ্রুত পদক্ষেপের যদিও প্রশংসা করা হয়েছে, কিন্তু সেখানে এটিও বলা হয়েছে যে, কোন দেশই অর্থনীতির অবনতি এড়াতে পারবে না।
সংস্থাটি আশা প্রকাশ করে বলেছে যে, মহামারির প্রকোপ যদি ২০২০ সালের দ্বিতীয় অর্ধেকে হ্রাস পায় তাহলে আগামী বছর বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ৫.৮ শতাংশ হতে পারে।
মিজ গোপীনাথ বলছেন, বর্তমানের 'গ্রেট লকডাউন' নীতিনির্ধারকদের জন্য 'কঠোর বাস্তবতা' তুলে ধরেছে, যারা এই ভাইরাসের আঘাতের তীব্রতা ও স্থায়িত্ব সম্পর্কে কোন ধারণা করতে পারেন নি।
''২০২১ সাল নাগাদ এসব ক্ষয়ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে,'' বলছেন মিজ গোপীনাথ।
''কিন্তু ভাইরাস-পূর্ব সময়ে প্রবৃদ্ধির হার যেরকম ছিল, এই সময়ে হার তার চেয়ে কমই থেকে যাবে। সেই সঙ্গে অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনাও অনিশ্চয়তার মধ্যে থেকে যাবে।''
করোনাভাইরাসের কারণে বিশ্বে বিশ কোটি মানুষ চাকরি হারাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা।
বিশ্বজুড়ে পীড়া
মিজ গোপীনাথ বলছেন, মহামন্দার পরে এই প্রথমবারের মতো, উন্নত ও উন্নয়নশীল, উভয় ধরণের দেশই মন্দার কবলে পড়েছে।
আইএমএফ সতর্ক করে দিয়ে বলছে, উন্নত অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধিও অন্তত ২০২২ সালের আগে আর ভাইরাস-পূর্ব অর্থনৈতিক অবস্থায় ফিরে যাবে না।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি এ বছর ৫.৯ শতাংশ সংকুচিত হবে বলে ধারণা করা হচ্ছে, যা ১৯৪৬ সালের পরে সবচেয়ে বেশি পতন।
এ বছর যুক্তরাষ্ট্রে বেকারত্বের হারও বেড়ে ১০.৪ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সাল নাগাদ সেটি আংশিক পুনরুদ্ধার হতে পারে, তখন যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হতে পারে ৪.৭ শতাংশ।
চীনের অর্থনীতি এ বছর ১.২ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যা ১৯৭৬ সালের পর সবচেয়ে শ্লথগতির।
১৯৯১ সালের পর প্রথমবারের মতো আবার মন্দার মুখে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া।
আইএমএফ সতর্ক করে দিয়ে বলছে, এসব ঘটনার ক্ষেত্রে আরও খারাপ অবস্থার মুখোমুখি হতে পারে।
সংস্থাটি বলছে, মহামারি নিয়ন্ত্রণ করতে যদি আরও সময় লাগে এবং ২০২১ সাল নাগাদ যদি আরেক দফা প্রকোপ দেখা দেয়, তাহলে হয়তো বিশ্ব প্রবৃদ্ধি থেকে আরও আট শতাংশ হারিয়ে যেতে পারে।
বিশেষ করে ঋণগ্রস্ত অর্থনীতির দেশগুলোর অবস্থা আরও খারাপ দিকে যাবে। বিনিয়োগকারীরা হয়তো এরকম বেশ কিছু দেশকে আর ঋণ দিতে চাইবে না, ফলে তাদের ঋণ গ্রহণের ব্যয়ভার আরও বাড়িয়ে তুলবে।
আইএমএফ বলছে, ''ঋণগ্রহণের ব্যয়ভার বেড়ে যাওয়া অথবা সেরকম আশঙ্কার ফলেও অনেক দেশ তাদের আয় সহায়তা কার্যক্রম বন্ধ করে দিতে পারে।''
অর্থনৈতিক ওষুধ
যদিও লকডাউন অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবে, তবে আইএমএফ বলছে যে কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার ব্যবস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংস্থাটি বলছে, '' ভাইরাসটির বিস্তার শ্লথ করতে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সময় দিতে, বর্তমানের নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ, যাতে যতটা সম্ভব আগে এবং আরও ভালোভাবে পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করা যায়।''
মহামারি সামলাতে চারটি অগ্রাধিকার নির্ধারণ করেছে আইএমএফ।
সেগুলো হল : স্বাস্থ্যখাতের জন্য আরও অর্থ বরাদ্দ, কর্মী ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহায়তা, কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহত সহযোগিতা এবং অর্থনীতি পুনরুদ্ধারের জন্য একটি পরিষ্কার বিকল্প পরিকল্পনা।
সংস্থাটি বিশ্বকে আহ্বান জানিয়েছে যেন ওষুধ ও প্রতিষেধক আবিষ্কার ও সরবরাহ করতে বিশ্বের সবাই একত্রে কাজ করেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, সামনের মাস ও বছরগুলোয় অনেক উন্নয়নশীল দেশের হয়তো ঋণ মওকুফ সুবিধার দরকার হবে।
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে














