মহিলারা লেখাটি অবশ্যই পড়বেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৮ ১১ নভেম্বর ২০১৯
সম্প্রতি স্তন ক্যান্সারে আমার এক বন্ধুর স্ত্রীর মৃত্যু হয়েছে। এর পর তার অনুরোধে আমি এ গুরুত্বপূর্ণ লেখাটি সবার অবগতি ও সচেতনতা সৃষ্টির জন্য উপস্থাপন করছি। এ ক্যান্সারের চিকিৎসায় অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। তবে এখনো বিশ্বে প্রতি ৬৯ সেকেন্ডে এতে একজন মহিলা মৃত্যুবরণ করেন।
অথচ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এ ক্যান্সার নিয়ন্ত্রণ ও চিকিৎসা সহজ হয়। বেঁচে যাওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। কারণ, এর কোষ সারা শরীরে ছড়িয়ে পড়লে (Metastasis) ফুসফুস, লিভার, হার্ট, কিডনি, হাড় ও অন্যান্য অঙ্গ ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে। তখন সার্জারি, রেডিয়েশন, কেমোথেরাপির মতো জটিল ও মারণঘাতি চিকিৎসার দরকার হয়।
বিশেষজ্ঞরা ইদানীং মনে করছেন, স্তন ক্যান্সারের কোনো কারণ নির্ণয় সহজ নয়, এটা নিছক ভাগ্য দোষ। কে কখন এতে আক্রান্ত হবে, আর কে হবে না, তা কেউ বলতে পারেন না। এ ধরুন, কোটি কোটি মহিলার মধ্যে কারো স্তন ক্যান্সার হয়, অনেকেরই কেন হয় না- এর বৈজ্ঞানিক বিশ্লেষণ আমরা দিতে পারি না। তবুও বলব- আমাদের অস্বাস্থ্যকর পরিবেশ, ভুল খাদ্যাভ্যাস, ভুল লাইফস্টাইল, ব্যায়াম না করা বা অলস জীবনযাপন, শরীরে হরমোনের ভারসাম্যহীনতা বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ক্যান্সার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অল্প বয়সী মেয়েদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা কম নয়। তাই তাদের প্রথম থেকেই সচেতন হতে হবে। এটি নির্ণয়ের জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। বছরে একবার ম্যামোগ্রাম (স্তনের এক্স রে), এমআরআই (ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং) করে আপনি ক্যান্সারে আক্রান্ত কি না তা নিশ্চিত হয়ে নিন। আপনারা কী জানেন, চিকিৎসক ছাড়াও ঘরে বসে নিজের স্তন আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারেন?
প্রথমত, সুক্ষ্মভাবে পরীক্ষা করে দেখুন স্তনে কোনো অস্বাভাবিক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে কি না। দুই স্তনের আকার-আকৃতিতে পরিবর্তন, অংশ বিশেষ বা পুরো স্তন ফুলে যাওয়া, রং পরিবর্তন, চামড়া মোটা বা খসখসে হয়ে যাওয়া, স্তনের বোঁটায় অস্বাভাবিকতা, বোঁটা দিয়ে রক্ত বা রক্তমিশ্রিত তরল পদার্থ নির্গত হওয়া, স্তনের যেকোনো স্থানে, বাহুমূল বা বগলে লাম্প বা শক্ত পিন্ড সৃষ্টি হওয়া এ ক্যান্সারের কিছু উপসর্গ।
প্রায়শ স্তন ক্যান্সারে কোনো ব্যথা না থাকার কারণে অনেকেই ভ্রান্তভাবে মনে করেন- তারা নিরাপদ আছেন। আসলে তা নয়। স্তনে লাম্প বা পিন্ডের উপস্থিতি আপনি নিজেই ঘরে বসে পরীক্ষা করতে পারেন বা আপনার চিকিৎসক দিয়ে করাতে পারেন। প্রতি মাসের নির্দিষ্ট দিনে আয়নার সামনে দাঁড়িয়ে হাতের তালু চাপ দিয়ে পুরো স্তনে চালিয়ে পরীক্ষা করে দেখুন লাম্প/পিন্ড বা কোনো শক্ত কিছু আঙ্গুলে অনুভুত হয় কি না।
স্তনে সাবান মেখে আঙ্গুল চালাতে সহজ হয় বলে গোসল করার সময় পরীক্ষাটা করা উত্তম। যদি কোনো লাম্প বা পিন্ড হাতের আঙ্গুলের তালুতে ধরা পড়ে, তবে দেরি না করে চিকিৎসকের স্মরণাপন্ন হোন। মনে রাখবেন- সব টিউমার ক্ষতিকর নয়। তবে কোন টিউমার ক্ষতিকর, আর কোনটি ক্ষতিকর নয় তা শুধু পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব। কোনো অস্বাভাবিকতা ধরা না পড়লেও পরীক্ষার জন্য নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা দরকার।
মনে রাখবেন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার ধরা পড়লে আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যাবে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এ সহজ কথাটি অনেক মহিলা জানে না। তাই অনেককেই পরবর্তীতে পস্তাতে হয়।
ড. মুনীরউদ্দিন আহমদ: অধ্যাপক, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










