মা করোনাক্রান্ত হলে নবজাতকের পরিচর্যা কেমন হবে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১২ ১৯ এপ্রিল ২০২০
পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষের সঙ্গেই করোনার ছোবল থেকে রক্ষা নেই সন্তানসম্ভবা মায়েদেরও। সন্তান হওয়ার ঠিক আগেই মা যদি আক্রান্ত হয়ে পড়েন কোভিড-১৯-এ, হিসাব যেন বদলে যায় খুব দ্রুত। নয় মাস ধরে তিলে তিলে লালন করা স্বপ্নগুলো যেন ভেঙে যায় এক মুহূর্তে। শিশুটির পরিচর্যার বিষয়ে তখন ডাক্তারবাবুদের দেখানো পথ ছাড়া একচুলও বাইরে যাওয়ার উপায় থাকে না। কারণ সবসময়েই তো সেই ভীতি তাড়া করে বেড়ায় যে শিশুটির শরীরে এই ভাইরাস মায়ের শরীর থেকে চলে যাবে না তো ?
চিনের এক গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী এক বছরের নীচে আক্রান্ত হয়েছে ১১.৮ শতাংশ শিশু। কিন্তু কারও মৃত্যুর খবর নেই। তবে এদের ইমিউনিটি বড় বাচ্চাদের তুলনায় কম থাকার কারণে রোগের তীব্রতা বেশি হওয়ার আশঙ্কা থাকে। এখনও পর্যন্ত পাওয়া তথ্যে মাত্র দু’দিনের মাথায় এক সদ্যোজাতের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
নবাগতের পরিচর্যায় সাবধানতা
মা যখন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত বা লক্ষণ আছে, কিন্তু টেস্টের রিপোর্ট পাওয়া যায়নি, অথবা শুধুই এই রোগের লক্ষণ দেখা যাচ্ছে, তখন এই সাবধানতাগুলি নিতে পারলে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কম হতে পারে।
• শিশুটিকে জন্মের ঠিক কিছুটা পরে, পরিস্থিতি যখন স্থিতিশীল তখন হাল্কা হাত সওয়া গরম জলে চান করিয়ে দেওয়া যেতে পারে। এর ফলে স্পর্শের মাধ্যমে যদি মায়ের শরীর থেকে শিশুর শরীরে এই ভাইরাস গিয়েও থাকে তা পরিষ্কার হয়ে যায়।
• জন্মের ঠিক পরেই মায়ের থেকে সদ্যোজাতকে একটু আলাদা রাখাই ভাল। আর পাঁচটা ডেলিভারির সময় যেখানে শিশুটিকে মায়ের পাশেই দিয়ে দেওয়া হয়।
• যদি মা চান যে তাঁর শিশুটি তাঁর সঙ্গেই থাকুক অথবা মা ও শিশুকে আলাদা ভাবে পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি না থাকে তবে সে ক্ষেত্রে দু’জনকেই এক ঘরে রাখা যেতে পারে। কিন্তু দু’জনের মধ্যে অন্তত ছয় ফুটের ব্যবধান যেন অবশ্যই থাকে, মা ও শিশুর মাঝে মোটা পর্দা থাকলে ভাল হয়।
• সদ্যোজাত শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলায় মায়ের দুধের বিশেষ ভূমিকা আছে। তাই এমন এক পরিস্থিতিতে ‘হু’, সিডিসি — সবাই সওয়াল করেছেন মায়ের দুধের পক্ষেই। তাই এক্সপ্রেস করে অন্য কেউ শিশুটিকে এই দুধ খাইয়ে দিতে পারেন। কিন্তু তার আগে মায়ের হাত আর স্তন যেন খুব ভাল করে সাবান দিয়ে ধুয়ে নেওয়া হয়। দুধ এক্সপ্রেস করার কাজে ব্রেস্ট পাম্প প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। সরাসরি শিশুটিকেও মাতৃস্তন পান করানো যেতে পারে যদি মা ঠিক ভাবে হাত সাবান দিয়ে ধুয়ে, মুখে মাস্ক পরে, গাউন গায়ে দিয়ে খাওয়ানোর মতো অবস্থায় থাকেন। আর সরাসরি সন্তানকে স্পর্শ না করে কাপড়ের উপর দিয়ে স্পর্শ করাই শ্রে়য়। মায়ের থেকে বাচ্চার শরীরে সংক্রমণ এল কিনা দেখার জন্য প্রথম ২৪ ঘণ্টার মধ্যে নাক ও মুখ থেকে লালারসের নমুনা পাঠাতে হয় পরীক্ষার জন্য। আর দ্বিতীয়টা পাঠাতে হয় ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। এ ছাড়াও উপযুক্ত পরীক্ষার ব্যবস্থা থাকলে মলদ্বার থেকে নমুনাও পাঠানো যেতে পারে।
• হাসপাতালে থাকার সময় যেন এক-দু’জন বিশেষ ব্যক্তি ছাড়া শিশুটিকে অন্য কেউ স্পর্শ না করে। হাসপাতালে বা বাড়িতে ষাটোর্ধ্ব কোনও ব্যক্তিকে শিশুটির দেখভালের দায়িত্ব না দেওয়াই ভাল। বাড়িতে ফেরার পরও খুব সতর্ক থাকতে হবে। হাত না ধুয়ে বা বাইরের জামাকাপড়ে শিশুটিকে কেউ যেন স্পর্শ না করে। মুখমণ্ডলের খুব কাছে কেউ মুখ নিয়ে যেন না যান। মুখমণ্ডলে চুমু না খাওয়াই ভাল। শিশুটিকে দেখার জন্য আত্মীয়পরিজন বা প্রতিবেশীদের ভিড় এড়িয়ে চলাই ভাল। সদ্যোজাতদের চোখ অনেক সময়েই সকালবেলা জুড়ে যায়। সে ক্ষেত্রে সরাসরি হাত না লাগিয়ে কিছু তুলোর টুকরো গরম জলে ফুটিয়ে পরিষ্কার করতে সেগুলি ব্যবহার করা যেতে পারে।
• শিশুটির শরীরে ভাইরাসের অস্তিত্ব যদি না পাওয়া যায় তবে আর পাঁচটা শিশুর মতো তাকেও ভিটামিন-ডি ও মাল্টিভিটামিন ড্রপ দিতে হবে।
• মা কখন শিশুটির যত্ন নিজে নিতে পারবেন সে প্রশ্নে আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স খুব পরিষ্কার পরামর্শ দিয়েছেন। যদি মায়ের শরীরে গত ৭২ ঘণ্টা (জ্বরের ওষুধ ছাড়াই) জ্বর না আসে। যদি মায়ের শরীরে প্রথম লক্ষণ দেখা দেওয়ার সময়সীমা সাত দিন পেরিয়ে যায়। আর ২৪ ঘণ্টার ব্যবধানে হওয়া দু’টি পিসিআর রিপোর্ট নেগেটিভ আসে। তা হলে মাকে মোটামুটি রোগমুক্ত ধরা হয়। তখন তিনি শিশুটির কাজগুলি করতে পারবেন।
কোনও কারণে শিশুটিকে যদি আইসিইউ-তে রাখার দরকার হয়, তা হলে তার পরিচর্যা হবে একটু অন্যভাবে।
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
















