মাথা ফাটল রাজের, জ্বরে কথা বলতে পারছেন না পরীমণি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:১৮ ১৯ আগস্ট ২০২৩
আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ব্যক্তিগত জীবনের সমস্যা যেন কিছুতেই সমাপ্তি ঘটছে না। তারকা এ দম্পতিকে নিয়ে সকালে এক ধরনের খবর চাউর হলেও দিনের ব্যবধানে তা আবার বদলে যাচ্ছে। এক কথায় রাজ-পরীর রিয়েল লাইফই যেন রিল লাইফের ছোঁয়ায় চলছে। নয়ত ইচ্ছে করেই ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করেন সমালোচিত এ তারকা দম্পতি?
জানা গিয়েছিল, সব মান-অভিমান ভুলে দীর্ঘ প্রায় তিন মাস পর আবারও পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন।
একদিন আগে, বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এসব মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল।
হাস্যজ্জল এসব ছবিতে রাতেই জানা গিয়েছিল, মনোমালিন্য ভুলে ফের এক হয়েছেন ঢাকাই সিনেমার এ তারকা দম্পতি। কিন্তু এর একদিন পার হতে না হতেই ভিন্ন দিকে মোড় নেয় পুরো ঘটনা।
একাধিক সূত্রে জানা যায়, পরীমণি জ্বরে ভুগছেন। ঠিকমতো কথাও বলতে পারছেন না। আর অন্যদিকে মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল- সেই তথ্য জানা যায়নি।
সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেওয়ার মাধ্যমে পরীমণি জানিয়েছেন, তিনিও হাসপাতালে। নিজের ফেসবুকে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, তার দুই হাতে ক্যানুলা দেওয়া। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমরা পরীতমা।’
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায়, গত কয়েকদিনে রাজ-পরীমণি গণমাধ্যমে যা বলেছেন, সেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















