মানচিত্র থেকে নিশ্চিহ্ন গ্রামের ঘ্রাণ তাড়া করে এখনো
রাশিদ পলাশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৩ ২৩ অক্টোবর ২০২০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা গ্রাম রাধাকান্তপুর। আমার গ্রাম, আমার জন্মস্থান। দুই দিকে নদী 'পদ্মা' ও 'পাগলা'। সীমান্তের গ্রাম হওয়ার কারণে এ অঞ্চলের একটা বড় অংশের মানুষের পেশা ছিল চোরাকারবারি। গ্রামের একপাশে বিডিআর ক্যাম্প। আইনশৃঙ্খলা বাহিনী বলতে তখন আমরা তাদেরকে বুঝতাম।
থানা অনেক দূরে হওয়ায় এ অঞ্চলের ভালো-মন্দ দেখভাল করতো বিডিআর। প্রতিবছর ধান কাটা শেষ হলে গ্রামের যুবকেরা মিলে যাত্রাপালা আয়োজন করতো। প্রতি সন্ধ্যায় রিহার্সেল হতো। মাসব্যাপী হতো যাত্রাপালা। গুনাই বিবি, কাসেম মালার প্রেম, আলাল দুলালের কষ্ট বুকে নিয়ে রোজ রাতে ঘুমাতে যেতাম আমরা।
কেউ কেউ এত ভালো অভিনয় করতো যে, তার আসল নাম ভুলে চরিত্রের নামই হয়ে উঠতো পরিচয়। অদ্ভুত সুন্দর সবুজ গ্রামটি ছিল বন্দে আলী মিয়া'র কবিতার মতো 'পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যায়'। আমাদের গ্রামের শেষ মাথায় ছিল হিন্দু পাড়া। সনাতন এ ধর্মের অনেক বন্ধু ছিল আমাদের খেলার সাথী, পড়ার সঙ্গী।
পূজার সময় গোটা গ্রামে গন্ধ ছুটতো। সেই ঘ্রাণ, ঢাকের আওয়াজে সারা গ্রাম গিয়ে জুটতাম সেখানে। তখন তাদের বাড়িঘর হয়ে উঠতো আমাদের। আনন্দের শেষ থাকতো না। মজার কত কি খেতাম-লুচি, মুড়কি, নাড়ু। শুধু রাতে ঘুমাতে যেতাম বাড়িতে। পূজার এ ক’টা দিনে তারা হয়ে উঠতো পরম আত্মীয়।
এরপর থেকে দূর্গাপূজা যতবার এসেছে, আমি ফিরে গেছি আমার সবুজ 'বন্দে আলী মিয়া'র গ্রামে। এখনো যায়, তবে কল্পনায়। পূজার গন্ধ নাকে এলে এখনো মুখে মুড়কির স্বাদ পায়। এখনো স্বপ্নতাড়িত হয়ে এ বাড়ি, ও বাড়ি ছুটোছুটি করি।
আমাদের সৌন্দর্যের লীলাভূমি এই গ্রাম ১৯৯৬ সালে পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ফারাক্কার খুব কাছে হওয়ায় ভয়াল নদীভাঙনের শিকার এই পুরো অঞ্চল। ২৪ বছর আগে মানচিত্র থেকে মুছে যাওয়া গ্রামের ঘ্রাণ তাড়িয়ে বেড়ায় এখনো...
লেখক: রাশিদ পলাশ, টেলিভিশন প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

